Friday, June 26, 2026

ধর্মীয় ভাবাবেগকে গুরুত্ব দিয়ে ভোট পিছলো পাঞ্জাবে, ২০ ফেব্রুয়ারি হবে নির্বাচন

Date:

Share post:

কথা ছিল ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পাঞ্জাব(Punjab) সহ দেশের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন(assembly election)। তবে পাঞ্জাববাসীর ধর্মীয় ভাবাবেগের দিকে খেয়াল রেখে নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিল কংগ্রেস ও বিজেপি। তাদের সেই আবেদন সোমবার মেনে নিয়ে পাঞ্জাব বিধানসভা নির্বাচন পিছিয়ে দিল কমিশন। নির্বাচন কমিশনের(ElectionCommission) তরফে জানানো হয়েছে ১৪ ফেব্রুয়ারি পরিবর্তে পাঞ্জাব বিধানসভা নির্বাচন হবে ২০ ফেব্রুয়ারি।

সম্প্রতি পাঞ্জাবের নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি (Charanjit Singh Channi)। চিঠিতে তিনি আবেদন করেছিলেন, আগামী ১৬ ফেব্রুয়ারি পাঞ্জাবের দলিত শিখদের ধর্মগুরু রবিদাসের জন্মজয়ন্তী। সেই উপলক্ষে ১০ ফেব্রুয়ারি থেকেই বেনারসে তীর্থ করতে যাবেন প্রায় ২০ লক্ষ দলিত শিখ। ১৪ ফেব্রুয়ারি ভোট হলে এই ভোটাররা তাঁদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হবেন। নির্বাচন কমিশনের কাছে তাঁর অনুরোধ, ভোটের দিন অন্তত ৬ দিন পিছিয়ে দেওয়া হোক, যাতে এই ২০ লক্ষ ভোটার বেনারস থেকে ফিরে এসেও নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন। পরে কংগ্রেসের সুরে সুর মিলিয়ে কমিশনের কাছে একই দাবি জানায় বিজেপি। তাদের সে আবেদন এদিন মেনে নিল কমিশন। নয়া ঘোষণা অনুযায়ী, ২০ ফেব্রুয়ারি হবে পাঞ্জাবে একদফার বিধানসভা ভোট।

আরও পড়ুন:বাংলার ট্যাবলো বাতিল নেতাজির অপমান: কেন্দ্রের ভূমিকায় ক্ষুব্ধ বুদ্ধিজীবী মহল

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব (Punjab), মণিপুর এবং গোয়ার ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই হিসেবে ১৪ ফেব্রুয়ারি পাঞ্জাবের ১১৭ আসনে হওয়ার কথা ছিল নির্বাচন। কমিশনের তরফে দিনক্ষণ ঘোষণার পর মুখ্যমন্ত্রী নিজে তখন কমিশনের (Election Commission) সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন। এরপর রাজ্যবাসী ধর্মীয় ভাবাবেগে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দিনবদলের আবেদন জানান তিনি। পরে একই দাবিতে সরব হয় বিজেপিও।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...