Thursday, February 19, 2026

আবুধাবির বিমানবন্দর ও তেলের ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা, মৃত ২ ভারতীয় সহ ১ পাকিস্তানি

Date:

Share post:

আবুধাবির (Abu Dhabi) বিমানবন্দরে ভয়াবহ ড্রোন হামলা। সূত্রের খবর, তিনটি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটেছে। পুলিশ সূত্রে খবর, এই ড্রোন হামলার জেরে আবুধাবি (Abu Dhabi) আন্তর্জাতিক বিমানবন্দরের একাংশে আগুন ধরে যায়। এই ঘটনার জেরে দুই ভারতীয় এবং এক পাকিস্তানির মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত আহত হয়েছেন ছ’জন। ইতিমধ্যে এই ঘটনার দায় স্বীকার করেছে ইউতি মুভমেন্ট গোষ্ঠী।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সোমবার সকালে শহরে জোড়া অগ্নিকাণ্ড ঘটে। বিমানবন্দরে জ্বালানি সরবরাহকারী তেলের তিনটি ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে। আবার বিমানবন্দরের ভিতরে নির্মিয়মান একটি বিল্ডিংয়েও আগুন ধরে যায়। ড্রোন হামলার জেরেই এই ঘটনা ঘটেছে বলে মনে করছে পুলিশ। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বিমান ওঠানামায় কোনও ক্ষতি হয়নি। এদিকে ট্যাঙ্কারের বিধ্বংসী আগুনও দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে আমিরশাহীর পুলিশ।

অন্যদিকে, ইয়েমেনের হউতি মুভমেন্ট গোষ্ঠীর সামরিক মুখপাত্র জানিয়েছে, ‘সংযুক্ত আরব আমিরশাহির অনেকটা গভীরে’ সামরিক অভিযান চালানো হয়েছে। আগামী কয়েক ঘণ্টায় বিস্তারিত তথ্য জানানো হবে।
সম্প্রতি হউতি মুভমেন্ট গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে সংযুক্ত আরব আমিরশাহি সমর্থিত গোষ্ঠী। ২০১৯ সালে ইয়েমেনে সামরিক উপস্থিতি কমিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। কিন্তু ইয়েমেনের বাহিনীকে অস্ত্র প্রদান করে আসছে দুবাই। প্রশিক্ষণও প্রদান করা আসছে। আবার অন্য একটি মহলের দাবি, সৌদি আরবেব আন্তঃসীমান্ত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হউতি গোষ্ঠী। চালানো হয়েছে ড্রোন হামলাও। সংযুক্ত আরব আমিরশাহিতেও হামলার হুমকি দিয়েছিল। ২০১৯ সালে ১৪ সেপ্টেম্বর একইভাবে আমিরশাহীর দু’টি তেলের খনিতে হামলা চালিয়েছিল এই ইউতি গোষ্ঠী। যার জেরে দু’দেশের সম্পর্কের আরও অবনতি হয়।

 

spot_img

Related articles

‘শিল্পান্ন’-এ মুখ্যমন্ত্রী, হস্ত-কুটির শিল্পের প্রসারে উৎসাহ দিলেন কারিগরদের

বাংলার প্রতিভাকে বিশ্বের দরবারে তুলে ধরার প্রয়াস তাঁর সর্বদা। তিনি চান বাংলার হস্ত ও কুটিরশিল্পের মাধ্যমে প্রতিভার বিকাশ...

ভোটার তালিকা সংশোধনে কারচুপি! অভিযোগ জানিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় কারচুপি এবং নির্দিষ্ট একটি সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ তুলে বুধবার নির্বাচন কমিশনের...

T20 WC: জয়ের ধারা অব্যাহত ভারতের, সুপার আটের আগে চিন্তায় রাখল ওপেনিং

টি-টোয়েন্টি(T20 World Cup) বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত ভারতের(India) ।গ্রুপ পর্বে শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৭ রানে হারাল টিম ইন্ডিয়া।...

রাজ্যের মুকুটে নয়া পালক! সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স স্বীকৃতি পেল পিজি

রাজ্যের মুকুটে নয়া পালক। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের একমাত্র চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে ‘সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স’ (কোর) স্বীকৃতি...