Thursday, May 14, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) অবশেষে অনুশীলনে নামল এসসি ইস্টবেঙ্গল। নতুন কোচ মারিও রিভেরার অধীনে সোমবার অনুশীলনে নামে লাল-হলুদ ব্রিগেড। আগামী ১৯ জানুয়ারি এফসি গোয়ার বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল।

২) করোনার টিকা না নিলে ফরাসি ওপেনেও অনিশ্চিত নোভাক জোকোভিচ। সোমবার ফ্রান্সের ক্রীড়ামন্ত্রক ঘোষণা করে, দেশের নয়া টিকা আইনের জেরে কোনও ছাড় দেওয়া হবে না। করোনার টিকা না নেওয়ার কারণে দু’ দুবার জোকোভিচের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার।

৩) ‘অধিনায়ক না হলেও বিরাট আমাদের দলের নেতা থাকবে। কোহলির এই সিদ্ধান্তকে শ্রদ্ধাও জানাচ্ছে দলের সকলে। সাংবাদিক সম্মেলনে বললেন যশপ্রীত বুমরাহ।

৪) জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন শুরু করল রাফায়েল নাদাল। সোমবার প্রথম রাউন্ডে তিনি উড়িয়ে দিলেন আমেরিকার মার্কোস জিরোনকে। ম‍্যাচের ফলাফল ৬-১, ৬-৪, ৬-২।

৫) ফেব্রুয়ারি মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টেস্ট ম‍্যাচের সিরিজ খেলতে নামবে ভারতীয় দল । সূত্রের খবর সেই টেস্ট সিরিজের প্রথম ম‍্যাচে বিরাট কোহলিকে নেতৃত্ব দেওয়ার কথা বলে ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সেই প্রস্তাব নাকচ করে দেন কোহলি।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...