Friday, April 3, 2026

Lewandowski: মেসি, সালাহদের হারিয়ে ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন রবার্ট লেওয়ানডস্কি

Date:

Share post:

লিওনেল মেসি( lionel Messi), মহম্মদ সালাহদের (Mohammad Salha) হারিয়ে ২০২১ ফিফার (FIFA) বর্ষসেরা ফুটবলার হলেন রবার্ট লেওয়ানডস্কি(Robert Lewandowski)। মহিলা বিভাগে বর্ষসেরা ফুটবলার হলেন বার্সেলোনার আলেক্সিয়া পুতেয়াস। যিনি ব্যালন ডি অঁর পুরস্কারেও সম্মানিত হয়েছেন। এদিকে বিশেষ ট্রফি দেওয়া হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। বছরের সেরা ম্যানেজারের পুরস্কার পেয়েছেন চেলসির থোমাস টুহল।

সপ্তমবারের জন‍্য যখন মেসির হাতে তুলে দেওয়া হয়েছিল ব্যালন ডি অঁর, তখন আলোড়ন পড়ে যায় ফুটবল বিশ্বে। কেন দুরন্ত ছন্দে থাকা বার্য়ান ফুটবলার লেওয়ানডস্কিকে বাদ দিয়ে মেসির হাতে তুলে দেওয়া ব্যালন ডি অঁর। সোমবার যেন সেই যন্ত্রণা থেকে মুক্তি পেলেন বায়ার্ন মিউনিখ তারকা-সহ তাঁর আপামর ভক্তরা। ২০২১ সালের বর্ষসেরা ফুটবলার হিসেবে লেয়নডস্কিকেই বেছে নিল ফিফা। তাঁর কাছে এবার হার মানলেন বর্ষসেরার দৌড়ে থাকা পিএজির মেসি এবং লিভারপুলের তারকা মহম্মদ সালাহ।

প্রথমবার ফিফার বর্ষসেরা পুরস্কার জিতে স্বভাবতই খুশি লেওয়ানডস্কি। এই পুরস্কার পেয়ে তিনি বলেন, “আমি খুব খুশি এবং সম্মানিত এই পুরস্কার পাওয়ায়। এই ট্রফিটি আমার টিমের কোচ এবং দলের প্রতিটি খেলোয়াড় দাবিদার কারণ আমরা একসঙ্গে খেটেছি ,লড়াই করেছি।”

এরপাশাপাশি তিনি প্রাক্তন জার্মান তারকা গার্ড মুলারকে শ্রদ্ধা জানিয়ে বলেন, “আমি কখনও ভাবতে পারিনি বুন্দেশলিগা এর মত লিগে গার্ড মুলারের করা ২৯ ম্যাচে ৪২ গোলের রেকর্ড কোনোদিন ভাঙতে পারব বলে। তিনি এখন আর আমাদের সঙ্গে নেই কিন্তু উনাকে ছাড়া হয়ত আমি এই রেকর্ড কোনোদিনই ভাঙতে পারতাম না।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...