Wednesday, June 24, 2026

কোভিড চিকিৎসায় স্টেরয়েড ও রেমিডিসিভিরের প্রয়োগে রাশ টানার নির্দেশ কেন্দ্রের

Date:

Share post:

কোভিড চিকিৎসায় এবার আরও বেশ কিছু বদল আনল কেন্দ্র। করোনা চিকিৎসায় এতদিন স্টেরয়েড এবং রেমিডিসিভিরের (Remdesivir) প্রয়োগ করা হত। এবার তাতে রাশ টানার কথা বলা হল নয়া নির্দেশিকায়।
কেন্দ্রীয় বিশেষজ্ঞ দলের একাংশ জানিয়েছেন, স্টেরয়েড জাতীয় ওষুধে দ্বিতীয় পর্যায়ের সংক্রমণের আশঙ্কা থাকছে। প্রয়োজনের তুলনায় স্টেরয়েড বেশি ব্যবহার হলে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস জাতীয় সংক্রমণের আশঙ্কা থাকে বলেও জানান বিশেষজ্ঞরা।

আরও পড়ুন – কোভিড চিকিৎসায় স্টেরয়েড ও রেমিডিসিভিরের প্রয়োগে রাশ টানার নির্দেশ কেন্দ্রের 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর লোকসভায় দেওয়া তথ্য অনুসারে ২০২১ এর নভেম্বর পর্যন্ত ভারতে মোট ৫১ হাজার ৭৭৫ জন আক্রান্ত হয়েছিলেন ব্ল্যাক ফাঙ্গাসে। সেই কারণেই কেন্দ্রের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করা হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নীতি আয়োগের সদস্য ও কেন্দ্রীয় কোভিড টাস্ক ফোর্সের প্রধান ভিকে পাল গত সপ্তাহে সাংবাদিক সন্মেলন করে কোভিড চিকিৎসায় স্টেরয়েডের অতিরিক্ত ব্যবহার নিয়ে সতর্ক করেছিলেন। পাশাপাশি কেন্দ্রের পক্ষ থেকে নতুন যে নির্দেশিকা জারি হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে, কোনও রোগীর মাঝারি ও মৃদু উপসর্গ থাকলে তাঁকে ইঞ্জেকশনের মাধ্যমে স্টেরয়েড দেওয়ার খুব একটা প্রয়োজন নেই।
স্টেরয়েডের সঙ্গে রেমডিসিভিরের (Remdesivir) ব্যবহারের ক্ষেত্রেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে, এমন কোনও রোগীর অন্তত দশ দিন ধরে কোভিড উপসর্গ রয়েছে এবং অক্সিজেন প্রয়োজন হচ্ছে কেবল তাঁদের ক্ষেত্রেই স্টেরয়েড দেওয়ার কথা ভাবা যেতে পারে। ভেন্টিলেটর কিংবা একমোতে রয়েছেন এমন রোগীদের এই ওষুধ দেওয়া থেকে বিরত থাকতেও বলা হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...