Saturday, May 2, 2026

মমতার দেখানো পথে তামিলনাড়ুর ট্যাবলো বাতিল নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি স্ট্যালিনের

Date:

Share post:

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাজ্যের ট্যাবলো (Tabloid) বাতিল করাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। আজ মঙ্গলবার রাজনাথ সিং রাজ্যকে চিঠি দিয়ে বাদ দেওয়ার সাফাই দিয়েছেন।
এ রাজ্যের মতো এবার একই পথে হাঁটেলন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের পাশাপাশি প্রজাতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠান থেকে বাতিল করা হয়েছে তামিলনাড়ুর ট্যাবলো (Tabloid)।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সে রাজ্যের কবি, অতীতের প্রশাসক এবং স্বাধীনতা সংগ্রামীদের অবদান নিয়ে ট্যাবলো তৈরি করা হয়েছে। ট্যাবলোর মূল বিষয় ছিল, স্বাধীনতা আন্দোলনে তামিলনাড়ুর ভূমিকা। সেটি প্রজাতন্ত্র দিবসে অন্তর্ভুক্তি না করা অত্যন্ত দুঃখজনক।

আরও পড়ুন – বক্তৃতার মাঝেই বন্ধ টেলিপ্রম্পটার, থামলেন প্রধানমন্ত্রী মোদি, হৈ চৈ শুরু সোশ্যাল মিডিয়ায় 

ট্যাবলো (Tabloid) বাদ দেওয়াকে কেন্দ্র করে বিজেপি বিরোধী দলগুলি ইতিমধ্যে কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে চিঠি পাঠিয়েছেন তিনি। পাশাপাশি সোমবার সকালে ট্যাবলো বাতিলের সিদ্ধান্তের বিরোধীতা করে টুইট করেন বিজেপি নেতা তথাগত রায়ও।

তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আবেদন, প্রজাতন্ত্র দিবসের উৎসবে অংশ নেওয়ার জন্য পশ্চিমবঙ্গের ট্যাবলোকে অনুমতি দেওয়া হোক। এই ট্যাবলোতে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা উল্লেখ করা হয়েছে। নেতাজির সংগঠন আইএনএ ব্রিটিশদের বিশ্বাসকে টলিয়ে দিয়েছিল। সেই কারণেই দ্রুত দেশ ছাড়তে বাধ্য হয়েছিল ব্রিটিশরা।’
অন্যদিকে তথাগত রায়ের বক্তব্যের পাল্টা কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, মাঝে মাঝে বেশ কিছু অসংলগ্ন, ভুল কথা বললেও নোট ও নটীর বিনিময়ে টিকিট, কামিনী কাঞ্চন, দলের অন্তর্দ্বন্দ্ব, ব্যর্থ দল পরিচালনা প্রভৃতি বঙ্গ বিজেপির কঙ্কালসার চেহারা তুলে ধরেছেন অনেকবার। আজও বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদে সরব হয়েছেন। এই শুভ বুদ্ধি নিয়ে ভালো থাকবেন।

ট্যাবলো বাতিলকে কেন্দ্র করে রাজনৈতিক দ্বন্ধ এখন তুঙ্গে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু অ-বিজেপি শাসিত রাজ্য হওয়ার জন্যই কী এই দুই রাজ্যের ট্যাবলো বাতিল করল কেন্দ্র? অন্যদিকে নবান্ন সূত্রে জানা গিয়েছে, দিল্লিত কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলার যে ট্যাবলো বাতিল হয়েছে সেটি রেড রোডে প্রজাতন্ত্র দিবসে প্রদর্শিত হবে।

Related articles

বারাসতে স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ, কমিশনের ভূমিকায় প্রশ্ন

বারাসত গভর্নমেন্ট কলেজের স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ। শনিবার সকাল আটটা পাঁচ থেকে আটটা বাইশ মিনিট পর্যন্ত মনিটার...

গণনাকেন্দ্রের রণকৌশল নিয়ে আজ কাউন্টিং এজেন্টের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অভিষেকের, থাকবেন মমতাও

বাংলার শাসনভার থাকবে কার হাতে, জনতার রায় প্রকাশ্যে আসবে আগামী সোমবার (৪ এপ্রিল)। শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫টি...

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে উত্তেজনা, সিসিটিভিহীন ঘরে ব্যালট ঢোকানোর অভিযোগ!

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে (Khudiram Anushilan Kendra) শনিবার ভোট ৪টে নাগাদ সিসিটিভি নজরদারি (CCTV surveillance) নেই এমন ঘরে ৮টি...

আজ দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন, সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ

বাংলার দ্বিতীয় দফা নির্বাচনে (Second phase of West Bengal Assembly Election) ১৪২টি কেন্দ্রের ভোটগ্রহণ হয়েছে গত ২৯ এপ্রিল।...