Wednesday, May 13, 2026

Mumbai:নৌসেনার যুদ্ধজাহাজে বিস্ফোরণ, নিহত ৩ সেনা

Date:

Share post:

মুম্বইয়ের নাভাল ডকইয়ার্ডে ভারতীয় নৌসেনার একটি যুদ্ধজাহাজে বিস্ফোরণে তিন সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে জাহাজটির খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে নৌসেনা তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন:Weather Forecast:বাউন্সার সামলে স্লগ ওভারে ভালোই ব্যাটিং চালাচ্ছে শীত

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে,নৌসেনার এইএনএস রণবীর নামে ওই যুদ্ধজাহাজের ভেতরে কোনও প্রকোষ্ঠে ওই বিস্ফোরণ ঘটেছে বলে। নৌসেনা সূত্রে খবর, ওই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জাাহাজটির শীঘ্রই উপকূলে ফেরার কথা ছিল।
নৌসেনা সূত্রে খবর, ওই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত বোর্ড গঠিত হয়েছে৷ নৌসেনার এই রণতরীর ভিতরে ব্রহ্মস, বারাকের মতো ক্ষেপণাস্ত্র রয়েছে। সেকারণে বিস্ফোরণ থেকে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। ২০২১ সালের নভেম্বর পর্যন্ত উপকূলে টহলদারির কাজে নিযুক্ত ছিল আইএনএস রণবীর।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘মুম্বইয়ে নৌসেনা বন্দরে একটি দুর্ভাগ্যজনক ঘটনায় তিন নৌসেনা কর্মীর মৃত্যু হয়েছে। আইএনএস রণবীরের ভিতরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে জাহাজের ভিতরের কোনও অংশে বড়সড় ক্ষতি হয়নি।’

Related articles

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...