Saturday, May 16, 2026

Abhisekh Banerjee: কোভিড যোদ্ধাদের কুর্নিশ জানিয়ে ফেসবুক পোস্ট অভিষেকের

Date:

Share post:

করোনা মোকাবিলায় ডায়মন্ড হারবার মডেলের সাফল্যকে তুলে ধরে ফেসবুক পোস্ট করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারের ডায়মন্ড হারবারের করোনা সংক্রমণের হার তুলে ধরেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।ফেসবুক পোস্টে ডায়মন্ড হারবারের সাংসদ লিখেছেন, ‘ কোভিড পরিস্থিতিতে যে সব স্বাস্থ্য কর্মী, যে সমস্ত মানুষ এবং জেলা প্রশাসন সামনের সারিতে থেকে লড়াই করেছেন তাঁদের অভিবাদন জানাচ্ছি। করোনা যোদ্ধাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ডায়মন্ড হারবারবাসীকে ধন্যবাদ।’

আরও পড়ুন:Aparna Yadav: শেষ পর্যন্ত BJP-তেই যোগ দিলেন মুলায়মের পুত্রবধূ অপর্ণা যাদব

মঙ্গলবারে ডায়মন্ড হারবারের পজিটিভিটি রেট নামে ২ শতাংশের নিচে, পরিসংখ্যানে দেখা যাচ্ছে এই মুহূর্তে সংক্রমণের হার ১.০৯ শতাংশ। গঙ্গাসাগর মেলার পরও যা নজিরবিহীন। ফলে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন তা কার্যত রাজ্য এবং দেশের কোভিড নিয়ন্ত্রণে মডেল হতে চলেছে।

গত ১২ জানুয়ারি বিবেকানন্দের জন্মতিথির দিন ডায়মন্ড হারবারে করোনা পরীক্ষার উপর জোর দেওয়া হয়েছিল। ওইদিন ৫২ হাজারের বেশি করোনা পরীক্ষা করা হয়েছিল। পজিটিভি কেস ছিল ১১৫১ জন। এরপর সোমবার থেকে টানা প্রতিদিন ১৫ হাজার করে পরীক্ষার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মঙ্গলবার লক্ষ্যমাত্রায় পৌঁছয় সেই পরীক্ষা। সমীক্ষার ফলাফলে স্বভাবতই খুশি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...