Monday, March 9, 2026

আইএএস ক্যাডার রুল সংশোধনে উদ্যোগী মোদি সরকার, প্রতিবাদ জানিয়ে কেন্দ্রকে চিঠি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আমলাদের নিয়ন্ত্রণ হাতে নিতে আইএএস ক্যাডার রুল সংশোধনে উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার। প্রতিবাদ জানিয়ে ১৯ শে জানুয়ারি কেন্দ্রকে চিঠি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, ১৯৫৪ সালের আইএএস (ক্যাডার) আইন সংশোধনের এই উদ্যোগ ভারতের সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী।

আরও পড়ুন – অভিষেকের উদ্যোগে একরত্তির সফল অস্ত্রোপচার, সাংসদকে “ঈশ্বরের বরপুত্র” বলছে পরিবার

প্রস্তাবিত সংশোধনীতে আইএএস অফিসারদের ডেপুটেশনে পাঠানোর একতরফা ক্ষমতা কেন্দ্রের হাতে থাকছে। এই বিষয় নিয়েই আপত্তি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর দাবি, আইএএস, আইপিএস এবং আইএফএস (ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস)-এর অফিসারদের পরিচালনারে ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য দুই সরকারেরই ভূমিকা রয়েছে। মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘দীর্ঘ দিন ধরে আইএএস এবং আইপিএস অফিসারদের পোস্টিংয়ের বিষয়ে যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে, আইন সংশোধনের প্রক্রিয়া কার্যকর হলে তা গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত হবে।’তিনি আরও বলেন, ‘প্রশাসনিক দায়িত্ব পালন এবং আইনশৃঙ্খলা ও প্রাকৃতিক সম্পদ রক্ষার ক্ষেত্র ওই অফিসারেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উন্নয়ন এবং জনকল্যাণ কর্মসূচিতেও তাঁদের ভূমিকা থাকে। এটা মাথায় রেখে রাজ্যের ভূমিকা আরও বা়ডানো উচিত।’

আইএএস ক্যাডার আইনের সংশোধন করতে চেয়ে কিছু দিন আগেই নবান্নে চিঠি পাঠিয়েছিল কেন্দ্র। এ বিষয়ে ২৫ জানুয়ারির মধ্যে রাজ্যকে অবস্থান জানাতে বলা হয়েছিল। তারই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে মুখ্যমন্ত্রীর এই চিঠি। কেন্দ্রীয় ডেপুটেশনের প্রশ্নে সাধারণ ভাবে রাজ্যের মতামত গুরুত্বপূর্ণ বলে মনে করেন আমলা মহলের অনেকেই। তাঁদের যুক্তি, রাজ্যের সম্মতি বা ছাড়পত্র না-থাকলে কোনও আইএএস বা আইপিএস অফিসার কেন্দ্রের ডেপুটেশনে যোগ দিতে পারেন না।

spot_img

Related articles

যাঁর জন্যে ২০০ মৃত্যু তিনি নেতার মতো হাত নাড়ছেন: জ্ঞানেশ কুমারকে তীব্র কটাক্ষ অভিষেকের

ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

আদিবাসীরা শিক্ষিত হোক তা কেউ চায় না! বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রকে তোপ জ্যোৎস্নার 

আদিবাসীদের উন্নয়ন এবং শিক্ষা নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। সোমবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে তিনি...

JEE Advanced ১৭ মে, কবে থেকে রেজিস্ট্রেশন

১৭ মে দুটি অর্ধে হবে জেইই অ্যাডভান্সড-এর পরীক্ষা। ওই দিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত প্রথমার্ধ এবং দুপুর...

মাঠের বাইরেও জমাট পার্টনারশিপ, স্ত্রী চারুলতাকে নিয়ে মনের কথা লিখলেন সঞ্জু

বিশ্বকাপ সেরা ক্রিকেটার হয়েছেন, ব্রাত্যজন থেকে নায়কের নাম সঞ্জু স্যামসন (Sanju Samson)। কঠিন সময়ে পাশে থাকা মানুষটির কথা...