Saturday, May 16, 2026

শুরু কালীঘাট স্কাইওয়াক তৈরির কাজ, উদ্যোগী মমতা

Date:

Share post:

অবশেষে শুরু হল কালীঘাট স্কাইওয়াক (Kalighat Skywalk) তৈরির কাজ। দক্ষিণেশ্বরে স্কাইওয়াক তৈরির কাজ শুরু হওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ইচ্ছাপ্রকাশ করেন যে কালীঘাটেও যেন অতি দ্রুত একটি স্কাইওয়াক (Kalighat Skywalk) তৈরি করা হয়। কিন্তু ২০১৮ থেকে এই স্কাইওয়াক তৈরির কথা উঠলেও মূলত হকার সমস্যার কারণে দেরি হতে থাকে এর কাজ। এতদিন শুরু করা যায়নি কাজ।

আরও পড়ুন – আমলানীতি নিয়ে প্রধানমন্ত্রীকে ফের তোপ মুখ্যমন্ত্রীর

শ্যামাপ্রসাদ মুখার্জি রোড থেকে কালীঘাট মন্দিরে ঢোকার মুখেই দীর্ঘদিনের পুরনো কালীঘাট হকার্স কর্নার। সেখানকার ১৮৪ জন হকারকে পুনর্বাসন নিয়েই মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে কলকাতা পুর কর্তৃপক্ষকে। আলাদা কমিটি গঠন করেও সুরাহা মেলেনি। ডালার দোকান সহ যাবতীয় দোকান যদি নীচের রাস্তাতেই থেকে যায়, তাহলে দর্শনার্থীরা আবার স্কাইওয়াকে ওঠার ইচ্ছা হারাবেন। অবশেষে ২০২১-এর সেপ্টেম্বরে হকার্স কর্নারের হকারদের হাজরা পার্কে স্থানান্তরিত করে সক্ষম হয় কলকাতা পুরসভা। আর তারপরই ৮০ কোটি টাকা ব্যয়ে লম্বায় ৫০০ মিটার এবং চওড়ায় ১০.৫ মিটার এই স্কাইওয়াকের কাজ শুরু হল। স্কাইওয়াকে (Kalighat Skywalk) থাকবে ৪টি এসকালেটর, থাকবে দুটি ব্রাঞ্চ। যার একটি নামবে মন্দিরের উত্তর-পূর্ব প্রান্তে পুলিশ কিয়স্কের কাছে। আরেকটি প্রান্ত নামবে কালীঘাট দমকল অফিসের দিকে থানার কিছু আগে।

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...