Thursday, May 14, 2026

করোনাবিধি মেনেই নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য, ১ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল ক্লাবে প্রয়াত সুভাষ ভৌমিকের স্মরণসভা

Date:

Share post:

ময়দানের কোথাও নিয়ে যাওয়া হচ্ছে না সুভাষ ভৌমিকের মরদেহ। করোনাবিধি মেনেই নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে ময়দানের ভোম্বলদার। করোনার কারণে এমন সিদ্ধান্ত।শনিবার হাসপাতালে সুভাষ ভৌমিকের পরিবারের সঙ্গে দেখা করার পর শেষকৃত্যের পরিকল্পনার খবর জানালেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

শনিবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন কলকাতা ফুটবলের অন্যতম জনপ্রিয় চরিত্র সুভাষ ভৌমিক। তাঁর প্রয়াণে শোকের ছায়া কলকাতা ময়দানে। কিন্তু তাঁর প্রয়াণের পর  কোথাও নিয়ে যাওয়া হচ্ছে না ভোম্বলদার মরদেহ। করোনার কারণেই এমনট সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হয়েছে। জানা গিয়েছে, করোনাবিধি মেনেই নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে সুভাষ ভৌমিকের। উপস্থিত থাকবেন পরিবারের লোকজনেরা।

এদিকে ১ লা ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল ক্লাবে আয়োজন করা হবে প্রয়াত সুভাষ ভৌমিকের স্মরণসভা। এদিন এমনটাই জানালেন ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার। এদিন প্রয়াত সুভাষ ভৌমিকের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করার পর দেবব্রত সরকার বলেন,” সুভাষ ভৌমিকের কীর্তিকে স্মরণীয় করে রাখতে একাধিক পরিকল্পনা নেওয়া হবে। আগামী ১ ফেব্রুয়ারি বিকেল ৪টের সময় ইস্টবেঙ্গল ক্লাবে প্রয়াত সুভাষ ভৌমিকের স্মরণসভা আয়োজন করা হবে। প্রাক্তন খেলোয়াড়, ওঁর সতীর্থরা উপস্থিত থাকবেন। পুরোটাই হবে কোভিড বিধি মেনে। এ ছাড়াও সুভাষদার বিভিন্ন কীর্তি নিয়ে একটি মিউজিয়াম তৈরি করা হবে। আশিয়ান কাপ হাতে নিয়ে ওঁর একটি স্ট্যাচুও থাকবে সেখানে।”

সূত্রের খবর ইস্টবেঙ্গলের পাশাপাশি প্রয়াত সুভাষ ভৌমিকের স্মরণসভা আয়োজন করতে চলেছে মোহনবাগানও। এদিন ক্লাবকর্তা দেবাশিস দত্ত বলেন, দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তবে সামনের মাসে স্মরণসভা আয়োজন করা হবে।”

আরও পড়ুন:প্রিয় ভোম্বলদার মৃত্যুতে শোকের ছায়া কলকাতা ময়দানে, ফুটবল জগতের বিরাট ক্ষতি,বললেন সুব্রত ভট্টাচার্য, অ‍্যালভিটোরা

Related articles

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...