Wednesday, April 8, 2026

Taslima: রেডিমেড শিশু! সারোগেসি নিয়ে প্রিয়াঙ্কা চোপড়াকে খোঁচা তসলিমার

Date:

Share post:

মা হয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। শনিবারর সেই আনন্দ স্যোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সাথে। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সমালোচনার শিকার। এবার সারোগেসি নিয়ে নাম না করেই প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) কে খোঁচা দিলেন বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিন(Taslima Nasrin)।

আরো পড়ুন- পাঠ্যপুস্তকে দেশপ্রেমের ইতিহাস পড়ানো হোক, দাবি মুখ্যমন্ত্রীর

নতুন অনুভূতি, নতুন আনন্দে এই মুহূর্তে নিক এবং প্রিয়াঙ্কার জীবনের অতি সুন্দর এক অধ্যায়ের সূচনা হয়েছে। সদ্যই সারোগেসির মাধ্যমে মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। স্যোশাল মিডিয়া জুড়ে শুভেচ্ছার বন্যা। কিন্তু ব্যতিক্রমী বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন। “রেডিমেড শিশু”  আখ্যা দিয়ে সারোগেসির মাধ্যমে মা হওয়ার বিরোধিতায় সরব তিনি। সোশ্যাল মিডিয়া খোঁচা দিলেন প্রিয়াঙ্কা চোপড়ার মতো সারেগেসির মাধ্যমে মাতৃত্বের সুখ পাওয়া মহিলাদের। এরপরই শুরু হয়েছে বিতর্ক।

কিছুদিন আগেই স্যোশাল মিডিয়ার এক প্ল্যাটফর্মে  তাঁকে ‘স্মরণীয়’ করে দেওয়া হয়েছিল। এই নিয়ে প্রচুর লেখালিখিও হয়। তসলিমা নিজেও সরব হয়েছিলেন গোটা বিষয়টি নিয়ে। আবারও সেই স্যোশাল মিডিয়াতেই বিতর্কের কারণ হয়ে উঠলেন লেখিকা। সারোগেসি নিয়ে তাঁর একটি পোস্টের জেরে সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় তসলিমা নাসরিন (Taslima Nasrin) লেখেন, “গরিব মহিলারা আছে বলেই সারোগেসি সম্ভব। ধনী ব্যক্তিরা সবসময় নিজেদের স্বার্থে দারিদ্র্যের অস্তিত্ব চায়। আপনার যদি একটি শিশুকে বড় করার একান্তই দরকার থাকে, তাহলে একটি গৃহহীন, অনাথকে দত্তক নিন। বাচ্চাদের আপনার বৈশিষ্ট্যগুলি অবশ্যই উত্তরাধিকার সূত্রে পেতে হবে – এটি কেবল একটি স্বার্থপর আত্মরতিমূলক অহং। সারোগেসির মাধ্যমে রেডিমেড শিশু পেয়ে মায়েরা কেমন অনুভব করেন? যে মায়েরা নিজের সন্তান জন্ম দেন, তাদের মতো কি একই অনুভূতি হয়?”

বাংলাদেশি লেখিকার এহেন বক্তব্যের বিরোধিতায় নেটিজেনদের একাংশ। তাঁরা বলছেন মাতৃত্বের সিদ্ধান্ত বা অনুভূতি নিতান্তই ব্যক্তিগত। এই বিষয়ে কারোর কোনও মন্তব্য করা উচিত নয় বলেই মত তাদের। অবশ্য লেখিকার সপক্ষেও যুক্তি দিয়েছেন অনেকে। এর আগে নাম না করে সন্তানসম্ভবা বাংলাদেশি অভিনেত্রী পরীমণিকেও খোঁচা দিয়েছিলেন তসলিমা। একজন সফল নারীর সন্তান জন্ম দিয়ে সময় নষ্ট করা উচিত নয় বলেও মতপ্রকাশ করেছিলেন। সেই পোস্ট ঘিরেও বিতর্ক তৈরী হয়েছিল। ফের সারোগেসি নিয়ে মন্তব্য করে আলোচনার শিরোনামে তসলিমা নাসরিন (Taslima Nasrin) ।

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...