Thursday, May 14, 2026

India Team: প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের সিরিজে ৩-০ হার ভারতের

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার ( South Africa) বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচেও হার ভারতের( India)। রবিবার প্রোটিয়াদের বিরুদ্ধে ৪ রানে হারল কে এল রাহুলের ( Kl Rahul) দল। সিরিজের ফলাফল ৩-০। ৩-০ হোয়াইটওয়াশ করেই টিম ইন্ডিয়াকে লজ্জিত করলেন বাভুমারা।

টেস্ট সিরিজের পর একদিনের সিরিজেও দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে খালি হাতেই ফিরল ভারতীয় দল। আগেই একদিনের সিরিজ পকেটে পুরে ছিল প্রোটিয়ারা। তৃতীয় ম‍্যাচ ছিল কার্যত নিয়মরক্ষার। তবুও শেষ ম‍্যাচ জিতে কিছুটা নিজেদের মুখ রক্ষা করতে চেয়েছিল কে এল রাহুলরা। কিন্তু যেমন চিন্তা তেমন কাজ হল না। প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের শেষ ম‍্যাচে হারের মুখ দেখল তারা। ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক কে এল রাহুল। প্রথমে ব‍্যাট করতে নেমে ২৮৭ রান করে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে দুরন্ত ব‍্যাটিং কুইন্টন ডি’ককের। ১২৪ রান করেন তিনি। ৫২ রান করেন ভান ডার ডুসেন। ৩৯ রান করেন মিলার। ভারতের হয়ে তিনটি উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা। দুটি করে উইকেট নেন দীপক চাহার, যশপ্রীত বুমরাহ। একটি উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। রবিচন্দ্রন অশ্বিন ও ভেঙ্কটেশ আইয়ারের পরিবর্তে এদিন দলে জায়গা পেয়েছিলেন চাহার ও প্রসিদ্ধ কৃষ্ণারা।

জবাবে ব‍্যাট করতে নেমে ২৮৩ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ভারতের হয়ে লড়াই চালান বিরাট কোহলি, শিখর ধাওয়ান এবং দীপক চাহার। ৬৫ রান করেন বিরাট। ৬১ রান করেন ধাওয়ান। ৫৪ রান করেন দীপক। ৩৯ রান করেন সূর্যকুমার যাদব। প্রোটিয়াদের হয়ে তিনটি করে উইকেট নেন লুঙ্গি এনগিডি এবং আন্ডেলি। দুটি উইকেট নেন প্রিটোরিয়াস। একটি করে উইকেট নেন সিসান্দা মাগালা এবং কেশব মহারাজ।

আরও পড়ুন:Virat Kohli: প্রকাশ‍্যে বিরাট কন‍্যা, কোহলির অর্ধশতরান পূরণ করতেই ক‍্যামেরাবন্দি ভামিকা

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...