Wednesday, June 3, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) করোনার ভীতি কাটিয়ে প্রায় ১৮ দিন পর আবারও মাঠে নামল এটিকে মোহনবাগান। মাঠে নেমে দুর্দান্ত ফুটবল উপহার দিল সবুজ-মেরুণ ব্রিগেড। কিন্তু ওড়িশা এফসির দুরন্ত লড়াইয়ে শেষ অবধি ড্রতেই সন্তুষ্ট থাকতে হল জুয়ান ফেরান্ডোর ছেলেদের। ম‍্যাচের ফলাফল গোলশূন‍্য ড্র।

২) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচেও হার ভারতের। রবিবার প্রোটিয়াদের বিরুদ্ধে ৪ রানে হারল কে এল রাহুলের দল। সিরিজের ফলাফল ৩-০। ৩-০ হোয়াইটওয়াশ করেই টিম ইন্ডিয়াকে লজ্জিত করলেন বাভুমারা।

৩) এএফসি মহিলা এশিয়ান কাপে বড় ধাক্কা ভারতীয় দলে। করোনায় আক্রান্ত ভারতীয় মহিলা দলের মোট ১৩ জন ফুটবলার। যার ফলে রবিবার চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে ম্যাচে নামতেই পারল না ভারতের মেয়েরা।

৪) প্রকাশ‍্যে বিরাট কন‍্যা। বাবা বিরাট কোহলির খেলা দেখতে মা অনুষ্কা শর্মার সঙ্গে দেখা গেল কন‍্যা ভামিকাকে। এই প্রথমবার প্রকাশ্যে দেখা গেল বিরাট কোহলির মেয়েকে। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে কোহলির অর্ধশতরান পূরণ করার পরেই তাকে দেখা যায়।

৫) সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ‍্যাম্পিয়ন হলেন পিভি সিন্ধু । ফাইনালে তিনি হারালেন ভারতেরই মালবিকা বাঁসোড়েকে। ম‍্যাচের ফলাফল ২১-১৩, ২১-১৬। এই নিয়ে দ্বিতীয়বার এই টুর্নামেন্ট চ‍্যাম্পিয়ন হলেন পিভি সিন্ধু।

৬) সোমবার পরবর্তী ম‍্যাচে নামছে এসসি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। আর হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া লাল-হলুদের নতুন কোচ। মাঠে নামতে পারেন নতুন ব্রাজিলীয় ফরোয়ার্ড মার্সেলো।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

১২ বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...