Friday, March 20, 2026

Rahul Dravid: অধিনায়ক কেএল রাহুলের পাশে দ্রাবিড়, বললেন সময় দিতে হবে রাহুলকে

Date:

Share post:

টেস্ট সিরিজের পর একদিনের সিরিজে দক্ষিণ আফ্রিকার (South Africa) কাছে হারের মুখ দেখেছে ভারতীয় দল (India Team)। চোটের কারণে রোহিত শর্মা (Rohit Sharma) দক্ষিণ আফ্রিকা সফরে না আসায় একদিনের সিরিজে দলকে নেতৃত্ব দেন কেএল রাহুল( Kl Rahul)। কিন্তু অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই চূড়ান্ত ব্যর্থ তিনি। প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের সিরিজে ৩-০ হোয়াইটওয়াশ হয়েছে ভারত। উঠেছে তাঁকে নিয়ে সমালোচনার ঝড়ও। এমনও অবস্থায় রাহুলের পাশে দাঁড়ালেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। বললেন, সবে রাহুল অধিনায়ক হিসাবে যাত্রা শুরু করেছে, যত অভিজ্ঞতা বাড়বে, তত শিখবে ও।

সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলেন,”সবেমাত্র ও একজন অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করছে। রাহুলকে এখনও শিখতে হবে। অধিনায়কত্বের একটি বড় অংশ হল খেলোয়াড়দের দক্ষতা এবং আপনি যে দলটি পেয়েছেন তার গুণমান বাস্তবায়ন করা। একদিনের দলের দিক থেকে আমরা একটু পিছিয়েই  ছিলাম। আমি মনে করি, ও খুব ভালো কাজ করেছে। এবং ভবিষ্যতে ও ক্রমাগত উন্নতি করবে এবং অধিনায়ক হিসাবে আরও ভালো হয়ে উঠবে।”

অধিনায়ক হিসেবে প্রথম দায়িত্বে ফ্লপ রাহুল। দক্ষিণ আফ্রিকা সফর একেবারেই স্মরণীয় হয়নি তাঁর কাছে। একদিনের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার আগে রাহুল প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও নেতৃত্ব দিয়েছিলেন রাহুল। কারণ সেই টেস্টে চোটের কারণে খেলেননি বিরাট কোহলি। আর সেই টেস্টেও হারের মুখ দেখে ভারতীয় দল।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

ভোট বঙ্গে জোর প্রচার, কমিশনের স্ক্যানারে সোশ্যাল মিডিয়ায়ও

বেজে গিয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা। শাসক-বিরোধী সব দলই শুরু করেছে জোর কদমে প্রচার। তবে রাস্তায় বা বাড়ি-বাড়ি...

ব্যক্তিগত জীবনে শুধুই বিতর্ক, আইপিএলে নিজেকে প্রমাণে মরিয়া চাহাল

ভারতীয় দল থেকে আগেই দূরে সরে গিয়েছেন, ক্রমশই মুছে যাচ্ছেন ২২ গজ থেকেও। ব্যক্তিগত জীবনের ঝড় সামলে এবার...

সঞ্জয়-নোরার নাচকে ‘হারাম’ ঘোষণা করে ফতোয়া জারি মৌলবীদের

বিতর্কের সমার্থক শব্দ এখন ‘কেডি: দ্য ডেভিল’। এই ছবিতে একটি চটুল গানকে কেন্দ্র করে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল...

সিটি সেন্টারের কাছে গুজরাটের বাসিন্দার গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা!

বিধানসভা নির্বাচনের আগে থেকেই জেলায় জেলায় বেড়েছে নাকা চেকিং। এর মাঝেই শুক্রবার সকালে নিউ টাউনের সিটি সেন্টারের (New...