Wednesday, May 13, 2026

ANUBRATA : ‘চড়াম চড়াম’- ‘জয়ঢাক’ -‘গুড়-বাতাসা’  অনুব্রতকে অবিকল নকল করলেন কৌতুকশিল্পী !  

Date:

Share post:

বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তাঁর মুখের বুলি, কথা বলার ভঙ্গি, তাঁকে রাজ্য রাজনীতিতে রীতিমতো জনপ্রিয় করেছে। যদিও বহুবার বিতর্কের মুখেও পড়তে হয়েছে অনুব্রতকে। তবে তাতে থোড়াই কেয়ার করেন এই দাপুটে নেতা।এবার তাঁর পাশে বসেই তাঁকে নকল করে দেখালেন এক কৌতুকশিল্পী । তবে আশ্চর্যের বিষয় অনুব্রতবাবু চটলেন না একটুও।

উল্টে নিজের মিমিক্রি দেখে হেসে কুটোপাটি হলেন। সম্প্রতি সাজিদ খান নামের এক কৌতুকশিল্পী ভরা মঞ্চে অনুব্রতের পাশে বসে তাকে নকল করে দেখালেন। বোলপুরের বাসিন্দা ওই যুবক অনুব্রতর বিভিন্ন ভাষণের অডিও নিজের মুখে বসিয়ে টিকটকে শেয়ার করতেন।

আরও পড়ুন- হাইকোর্টে খারিজ হল রাজ্যের ট্যাবলো মামলা

প্রসঙ্গত, রবিবার বীরভূম জেলার বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে এসেছিলেন অনুব্রত। সেখানেই উপস্থিত হয়েছিলেন সাজিদও। অনুব্রতকে অনুকরণ করে ইতিমধ্যেই বেশ নাম কামিয়েছেন পেশায় ‘মিমিক্রি’ শিল্পী সাজিদ। রবিবার অনুব্রতের পাশে বসেই তাঁর ভাবভঙ্গিমা হুবহু অনুকরণ করে দেখান তিনি। সাজিদকে দেখে বেশ খুশি হন অনুব্রত। শিল্পীর অনুকরণের মাঝেই মুচকি হাসতে দেখা গিয়েছে তাঁকে। হাসি চেপে রাখতে পারেননি শাসকদলের বোলপুরের কর্মকর্তারাও।

বোলপুরের কাশীপুর এলাকার বাসিন্দা সাজিদ দীর্ঘ দিন ধরেই অনুব্রতকে অনুকরণ করে ভিডিও তৈরি করছেন। নেটমাধ্যমে তাঁর একাধিক ভিডিও বেশ সাড়াও ফেলেছে। সাজিদ জানিয়েছেন, ২০২১ সালে প্রথম বার অনুব্রতকে অনুকরণ করে টিকটক অ্যাপে একটি ভিডিও শেয়ার করেন তিনি। তাঁর তৈরি একটি ভিডিও ইতিমধ্যেই ১০ লক্ষ লাইক হয়েছে। পাশাপাশি, ইউটিউব বা ফেসবুকে তাঁর একাধিক ভিডিও ভাইরাল হয়েছে।

Related articles

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...