Thursday, May 7, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) শেষ ম‍্যাচে জয় পেলেও, সোমবার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে জয় পেল না এসসি ইস্টবেঙ্গল। এদিন হায়দরাবাদের কাছে ৪-০ গোলে হারল লাল-হলুদ ব্রিগেড। হায়দরাবাদের হয়ে হ‍্যাটট্রিক ওগবেচের।

২) ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ওপর ভরসা রাখার জন‍্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন‍্যবাদ জানালেন দক্ষিণ আফ্রিকা বোর্ডের ডিরেক্টর গ্রেম স্মিথ । সোমবার টুইট করে স্মিথ লেখেন,” দক্ষিণ আফ্রিকার প্রতি আস্থা রাখার জন্য বিসিসিআইকে অনেক ধন্যবাদ।

৩) প্রকাশিত হল আইপিএলের নতুন দল লক্ষনৌর নাম। আসন্ন আইপিএলে ‘লক্ষনৌ সুপার জায়ান্টস’ নামে খেলতে চলেছে তারা। সোমবার এমনটাই জানালেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।

৪) তিন ফর্ম্যাট মিলিয়ে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হিসাবে নির্বাচিত হলেন স্মৃতি মান্ধনা। এই নিয়ে দ্বিতীয়বার এই পুরস্কার পেলেন স্মৃতি। দুরন্ত পারফরম্যান্সের সুবাদেই আইসিসির  বিচারে বর্ষসেরা হলেন স্মৃতি।

৫) দয়া করে ভামিকার ছবি তুলবেন না। সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় আর্জি করলেন বিরাট কোহলি। রবিবার দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে অর্ধশতরান করার পরই গ্যালারির দিকে তাকিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন বিরাট। তখনই ক্যামেরাবন্দী হন অনুষ্কার কোলে থাকা ভামিকা।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Related articles

মেঘ-রোদের লুকোচুরিতে বৃষ্টি ভিজল শহর, দিনভর জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস!

বৃহস্পতিবারের সকাল থেকেই বৃষ্টি ভিজল শহর (Rain in Kolkata)। পূর্বাভাস সত্যি করে কলকাতাসহ শহরতলির আশপাশে হালকা থেকে মাঝারি...

গভীর ষড়যন্ত্র, সাধারণ অপরাধীর কাজ নয়: চন্দ্রনাথ খুনে গুরুতর অভিযোগ শমীকের

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় গুরুতর অভিযোগ করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik...

পুলিশের সামনে হগ মার্কেটে বুলডোজার! দায়ের জনস্বার্থে মামলা

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) উত্তপ্ত রাজ্য-রাজনীতি। কোথাও ভাঙা হচ্ছে তৃণমূলের কার্যালয়। আবার কোথাও বেধড়ক মারধর...

ISL: আপুইয়াকে নিয়ে স্বস্তি, ডার্বি নয় লোবেরার ফোকাসে শুধুই গোয়া ম্যাচ

মোহনবাগানের(Mohun Bagan) মিশন এফসি গোয়া। বৃহস্পতিবার সকালে গোয়া উড়ে গেল সবুজ মেরুন ব্রিগেড। ফিট হলেও  আপুইয়াকে পুরো ম্যাচে...