Monday, April 6, 2026

ফুটবল মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে মারা গেল আট জন দর্শক

Date:

Share post:

ফুটবল (Football) মাঠে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। খেলা দেখার জন‍্য মাঠে ঢুকতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা গেলেন আট জন দর্শক। তাঁদের মধ্যে রয়েছে একটি শিশুও। আফ্রিকা কাপ অফ নেশনসের (Africa Cup of Nations) খেলায় ক্যামেরুনে এক ফুটবল মাঠে ঘটল এমনই কাণ্ড।

সোমবার আফ্রিকা কাপ অফ নেশনসের ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্যামেরুন ও কোমোরোসের। আর সেখানে ঘটে জোর দুর্ঘটনা। ক্যামেরুনের ইয়াউন্ডের ওলেম্বে স্টেডিয়ামের দক্ষিণ প্রবেশদ্বার দিয়ে প্রচুর দর্শক একসঙ্গে প্রবেশ করতে গিয়েছিল। আর তা করতে গিয়ে পদপৃষ্ট হয়ে মারা যান অন্তত ৮টি দর্শক। এদিকে আহত হয়েছেন প্রায় ৫০জন দর্শক। জানা গিয়েছে সেই মাঠে ৬০ হাজার দর্শক বসার জায়গা রয়েছে। তবে ৬০ শতাংশ থেকে বাড়িয়ে মাঠে ৮০ শতাংশ মানুষকে খেলা দেখার অনুমতি দেওয়া হয়েছিল এই ম‍্যাচে। এক সংবাদ সংস্থার খবর অনুযায়ী, আট জন মারা গিয়েছেন। তাঁদের মধ্যে দু’জন মহিলা এবং চার জন পুরুষ রয়েছেন, যাঁদের বয়স ৩০ বছরের কাছাকাছি। এক জন শিশু রয়েছেও।

ক্যামেরুনের স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে এদিন জানান হয়েছে, “আটজন মানুষের মৃত্যুর খবর সামনে এসেছে। এর মধ্যে ৩০ বছর বয়সী দুই মহিলা ও চার পুরুষ, এক শিশু ও একটি মৃতদেহ নিয়ে গিয়েছে তার পরিবার। আহতদের জন্য চিকিৎসার সব রকম ব্যবস্থা করা হয়েছে। যাবতীয় খরচ সরকার দেবে।”

আরও পড়ুন:Sania Mirza: শেষবারের মতন অস্ট্রেলিয়ান ওপেন খেললেন সানিয়া, মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...