Wednesday, June 24, 2026

Padma Award: সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য পদ্মভূষণ পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য

Date:

Share post:

সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য পদ্মভূষণ সম্মানের জন্য মনোনীত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। প্রথা মেনেই সাধারণতন্ত্র দিবসের আগেরদিন পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। বাংলায় সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য পদ্মভূষণ সম্মানের জন্য মনোনীত হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। শিল্পক্ষেত্রে অবদানের জন্য পদ্মভূষণ পাচ্ছেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Benarjee)। তবে, প্রাক্তন মুখ্যমন্ত্রী এই সম্মান গ্রহণ করবেন কি না, তাঁর পরিবারের তরফ থেকে এখনই সে বিষয়ে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের সঙ্গে কেন্দ্রের তরফে যোগাযোগ করা হয়নি।

এদিন, পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয়। পদ্মবিভূষণ প্রাপকদের মধ্যে রয়েছেন প্রয়াত সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়ত, উত্তরপ্রদেশের প্রয়াত মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহ, শিক্ষাবিদ রাধেশ্যাম খেমকা এবং সংগীতশিল্পী প্রভা আত্রে। পদ্মভূষণ পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য, ভিক্টর বন্দ্যোপাধ্যায় ছাড়াও গুগলের কর্ণধার সুন্দর পিচাই এবং মাইক্রোসফ্ট কর্তা সত্য নাদেলা।

বিজেপির রাজনীতির ঠিক বিপরীত মেরুতে বরাবর অবস্থান আজীবন বামপন্থী বুদ্ধদেব ভট্টাচার্যের। ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন সভা-সমাবেশে গেরুয়া শিবিরকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তিনি। হঠাৎ সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য তাঁকে পদ্মভূষণ সম্মানের জন্য মনোনীত করায় অনেকেই রাজনীতির গন্ধ পাচ্ছেন। সূত্রের খবর, হয়তো পুরস্কার গ্রহণ করবেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনও ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন- ‘পদ্মশ্রী’ ফেরালেন সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...