Thursday, May 14, 2026

Viral: সেলফি তুলে ৫ দিনেই কোটিপতি বাইশ বছরের ইন্দোনেশিয়ান তরুণ 

Date:

Share post:

ছবি তোলা ব্যাপারটা একটা নেশার মত। অনেকের কাছে নিজের ছবি তোলা প্রিয় শখও বটে। কিন্তু সেলফি(Selfie) তুলে কি কোটিপতি(millionaire) হওয়া যায়? অবিশ্বাস্য মনে হলেও এমন কান্ড করে দেখিয়েছেন ইন্দোনেশিয়ার (Indonesia)জাভার এক তরুণ সুলতান গুস্তাফ আল ঘোজালি (Sultan Gustaf Al Ghazali)। সেলফি(Selfie) ক্লিক করেই উপার্জন করে ফেলেছেন কোটি কোটি (millionaire) টাকা।

আরো পড়ুন: লাউদোহাতে খোলামুখ খনিতে ধস, মৃত ৪ ;অনেকে এখনও আটকে

ইন্দোনেশিয়ান(Indonesia) এই তরুণ সেলফি (Selfie) তুলতে খুব পছন্দ করেন বলেই জানা যায়। বছর পাঁচেক হল এই প্রবণতা আরও বেড়েছে। ২২ বছর বয়সী ঘোজালি (Sultan Gustaf Al Ghazali) প্রতিদিন একটি করে সেলফি তুলতেন । ভিডিও করার আগে নিজেকে দেখার জন্যই তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সেলফি তুলতেন। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি তাঁর কম্পিউটারের সামনে বসে এই কাজ করতেন। ঘোজালি জানান, তিনি ছবি তুললেও সেলফি(Selfie) বিক্রি করতে শুরু করেন ২০২২এর ৯ জানুয়ারি থেকে। আর মাত্র পাঁচ দিনেই সেলফি বিক্রি করে তিনি আজ কোটিপতি।

সূত্র মারফত জানা যায়, ঘোজালি (Sultan Gustaf Al Ghazali)। তাঁর এক হাজারের মতো ছবির প্রতিটির মূল্য মাত্র ০.০০০০১ ক্রিপ্টোকারেন্সি ইথার (তিন ডলার) নির্ধারণ করেছিলেন। কিন্তু হঠাৎ করেই ম্যাজিক! তাঁর ছবি সবার দৃষ্টি আকর্ষণ করে আর পাল্লা দিয়ে বেড়ে যায় দাম। অবশ্য কোটিপতি ঘোজালির কাছেও ব্যাপারটা অবিশ্বাস্য। এত টাকায় সেলফি বিক্রি হচ্ছে সেটা তাঁর ভাবনারও অতীত ছিল। ” আমি প্রথমে ভেবেছিলাম, কোনো সংগ্রাহক আমার সেলফি সংগ্রহ করলে সেটা মজার ব্যাপার হবে। কিন্তু আমি কখনই ভাবিনি, কেউ আমার সেলফি কিনতে চাইবে, তাই আমি সেগুলোর দাম মাত্র তিন ডলার রাখি। কিন্তু পরের দিন চাহিদা বেড়ে যাওয়ার পর ,একেকটি সেলফি থেকে ০.২৪৭ ইথার মানে প্রায় ৮০৬ ডলার দাম পেয়ে যাই” বলছেন তিনি। রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত ১০ লক্ষ ডলারেরও বেশি উপার্জন করে ফেলেছেন এই সেলফি ম্যান। নিজের একটা ছোট্ট শখ যে জীবনের এত বড় উপহার হয়ে উঠতে পারে তা স্বপ্নেও ভাবেননি সুলতান গুস্তাফ আল ঘোজালি। কোটিপতি ঘোজালির কাণ্ড কারখানা তাই আজ ভাইরাল তালিকায়।

 

 

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...