Wednesday, June 24, 2026

স্কুল খোলার দাবিতে এসএফআই ও এবিভিপির বিক্ষোভে উত্তপ্ত কলেজ স্ট্রিট চত্বর

Date:

Share post:

স্কুল খোলার দাবিতে এসএফআই (SFI) ও এবিভিপির (ABVP) বিক্ষোভে উত্তপ্ত কলেজ স্ট্রিট চত্বর। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) সামনে ধুন্ধুমার পরিস্থিতি। স্কুল খোলার দাবিতে বেলা ১২ নাগাদ বিক্ষোভ কর্মসূচিতে নামে এসএফআই (SFI)। ঠিক তারপরই একই দাবিতে একই জায়গায় পথে নামে এবিভিপি। জোড়া বিক্ষোভে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে।

আরও পড়ুন: উডবার্ন ওয়ার্ডে ভর্তি গুরুতর অসুস্থ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, চিকিৎসায় বোর্ড গঠন

ব্যারিকেড ভাঙন বিক্ষোভকারীরা। ক্যাম্পাসের দিকে এগোতে থাকেন তাঁরা। এরপর এবিভিপির রাজ্য সম্পাদক সুরঞ্জন দাসের (Suranjan Das) সঙ্গে বচসা হয় পুলিশের। রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিক্ষোভের আঁচ আরও বাড়তে থাকে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।

বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকায় মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ছে পড়ুয়ারা। তার সাম্প্রতিকতম উদাহরণ শিলিগুড়ির মেধাবী ছাত্রের আত্মহত্যা। তাই স্কুল খোলা উচিত।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...