Monday, March 16, 2026

Road Accident:দাঁড়িয়ে থাকা বাসে সজোরে ধাক্কা গাড়ির,মৃত ১, আহত ৪

Date:

Share post:

মহানগরে ফের পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। বৈষবঘাটা পাটুলিতে এই দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসের পিছনে গিয়ে ধাক্কা মারে অন্য একটি গাড়ি। গাড়ির চালক-সহ পাঁচ যাত্রী আহত হন। আহতদের বাঘাযতীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়। বাকিদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রের খবর।

আরও পড়ুন:Weather Forecast: বিদায়বেলায় জমিয়ে ব্যাটিং শীতের, সরস্বতী পুজোতে ফের বৃষ্টি

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শোভাবাজার থেকে আসা গাড়িটি বাঘাযতীন ফ্লাইওভার হয়ে গড়িয়ার ঢালাই ব্রিজের দিকে যাচ্ছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছনে থেকে সজোরে ধাক্কা মারে গাড়িটি। এরপরই দুর্ঘটনাটি ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে গড়িয়া ট্র্যাফিক পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মত্ত অবস্থায় গাড়ির চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তাই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। তখনই দুর্ঘটনাটি ঘটে। তবে গাড়িতে কোনও যান্ত্রিক গোলযোগ ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...