Thursday, May 14, 2026

রেল লাইনে বসে মোবাইল গেম, জয়নগরে ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই বন্ধুর

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে (Jaynagar) মোবাইলের গেম (Mobile Game) খেলতে গিয়ে লোকাল ট্রেনের ধাক্কায় (Train Accident) মৃত্যু হল দুই বন্ধুর। মৃতদের নাম সৌরভ মারিক(২০) ও রেজাউল শেখ(১৭)। দু’জনেরই বাড়ি জয়নগর থানার বহড়ু এলাকায়। মৃত সৌরভ মারিক দক্ষিণ বারাসাত ধ্রুবচাঁদ হালদার কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। আর রেজাউল একটি বেসরকারি সংস্থায় কর্মরত বলে জানা গিয়েছে।

আজ, শুক্রবার সকালে সৌরভ ও রেজাউল সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দুই বন্ধুর কানেই হেডফোন ছিল। তারা রেললাইনের ধারে বসে মোবাইলে গেম খেলছিল। তখন বহড়ু ও জয়নগর স্টেশনের মাঝামাঝি রেলক্রসিংয়ে শিয়ালদহগামী আপ লক্ষ্মীকান্তপুর লোকাল ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। খবর পাওয়ার পর বারুইপুর জিআরপির আধিকারিকরা ঘটনাস্থলে আসে। তাঁদের দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাতেও শোকের ছায়া।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...