Saturday, March 14, 2026

কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরাপ্পার নাতনির মৃতদেহ উদ্ধার ব্যাঙ্গালুরুতে

Date:

Share post:

ব্যাঙ্গালুরুর(Bengaluru) এক আবাসন থেকে উদ্ধার হল কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরাপ্পার(BS Yeddyurappa) নাতনির মৃতদেহ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। যদিও এই মৃত্যুকে আত্মহত্যা হিসেবেই মনে করছে তদন্তকারীরা।কর্ণাটকের(karnatak) প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরাপ্পার নাতনির মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম সৌন্দর্য, পেশায় চিকিৎসক। বয়স ৩০। মৃত ওই তরুণী ইয়েদুরাপ্পা দ্বিতীয় মেয়ে পদ্মাবতীর কন্যা। ২০১৮ সালে নিজেরই সহকর্মী ডা.‌ নীরজ এসকে বিয়ে করেন তিনি। শুক্রবার সকালে নীরজ হাসপাতালের উদ্দেশে বেরিয়ে যান। এর পর তাঁদের পরিচারিকা এসে ফ্ল্যাটের দরজায় ধাক্কা দেন। অনেকক্ষণ ধাক্কা দেওয়ার পরেও কেউ খোলেননি। এরপর ফোন করা হয়নি নীরজকে।

আরও পড়ুন:অবৈধ কয়লা মজুতের বিরুদ্ধে অভিযান: পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে উত্তপ্ত খয়রাশোল

নীরজ স্ত্রীকে ফোন করলে তিনি ফোন ধরেননি। এরপর নিরজ বাড়িতে চলে আসেন এবং থানায় খবর দেন। পুলিশ এসে ধাক্কা দিয়ে দরজা খোলে, এরপরই উদ্ধার হয় সৌন্দর্যের মৃতদেহ। খবর পেয়ে ইয়েদুরাপ্পার বাড়িতে ছুটে যান মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই সহ রাজ্যের কয়েক জন মন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতারা।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...