Saturday, March 14, 2026

Air India: এলাহি খানাপিনার ব্যবস্থা টাটাদের ‘এয়ার ইন্ডিয়া’র বিমানে

Date:

Share post:

নাম বদলাচ্ছে না এয়ার ইন্ডিয়া (Air India)। তাদের হাতে ফিরেও এসেছে মহারাজা। টাটা (TATA) গোষ্ঠী এয়ার ইন্ডিয়া হাতে নেওয়ার পরে এই দুটি আপডেটের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল খাওয়া-দাওয়া। এয়ার ইন্ডিয়া ফ্লাইটে যে অন বোর্ড খাওয়া অফার করা হত, সেই নিয়মে কিছুটা রদবদল করে নিয়ে আসছে টাটা গোষ্ঠী। প্রাথমিকভাবে নয়া নিয়ম কার্যকর করা হবে মুম্বই-দিল্লি, মুম্বই-বেঙ্গালুরু, মুম্বই-লন্ডন, মুম্বই-আবু ধাবি রুটের উড়ানে।

আমিষ (Non-Veg), নিরামিষ (Veg) দু’রকম খাবারই পাওয়া যাবে এবং সেটা পাওয়া যাবে ইকোনমিক ক্লাসেও। তবে, পানীয়র ক্ষেত্রে একটা তফাৎ থাকছে। বিজনেস ক্লাসে দেওয়া হবে অ্যালকোহলিক পানীয় আর ইকোনমিক ক্লাসে সফট ডিঙ্ক।

এক ঝলকে দেখে নেওয়া যাক মেনুতে কী কী থাকবে:

আমিষ মেনু
বিভিন্ন রকমের সি-ফুড, চিংড়ি, ডিম-সহ চিকেন বিরিয়ানি, চাইনিজ ফ্রাইড রাইস, চিলি চিকেন, নানা ধরনের কাবাব, চিকেন নাগেট

নিরামিষ মেনু
চাইনিজ ভেজ ফ্রাইড রাইস, ভেজ মাঞ্চুরিয়ান, আলু-কপি, পরোটা, জিরা রাইস, পনির বাটার মশালা, রায়তা, আচার, বিভিন্ন রকমের স্যালাড

সুইট ডিশ
গোলাপ জামুন, চকলেট ব্রাউনি, বিভিন্ন রকমের ফ্রুট জুস।

তবে এত রসনা তৃপ্তির খবরের মধ্যে একটি তিতো খবর রয়েছে। এয়ার ইন্ডিয়ার পাইলটদের যে বিপুল পরিমাণ বেতন বকেয়া রয়েছে, তাতে কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছে টাটা কর্তৃপক্ষ। একইসঙ্গে কেবিন ক্রুদের শারীরিক ওজন নিয়েও নির্দেশিকা জারি হয়েছে। পাইলট এবং কেবিন ক্রুদের পৃথক পৃথক কর্মী সংগঠন এ বিষয়ে কর্তৃপক্ষকে কড়া চিঠি লিখেছে। সিদ্ধান্ত বদল না হলে তারা আন্দোলনের রাস্তায় হাঁটতে পারে বলে সূত্রের খবর।

আরও পড়ুন- পুরকর্মীরা সময়মতো পেনশন-বেতন পাবেন, পোস্টার কাণ্ড উড়িয়ে ঘোষণা মেয়র ফিরহাদ হাকিমের

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...