Friday, June 26, 2026

Narada Case: নারদ মামলায় অন্তর্বর্তী জামিন সুনিশ্চিত ফিরহাদ, মদন, শোভনের

Date:

Share post:

নারদ মামলায় অন্তর্বর্তী জামিন সুনিশ্চিত হল পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim), কামারহাটির তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্র (Madan Mitra), প্রাক্তন মেয়র ও মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) এবং সাসপেন্ডেড আইপিএস অফিসার এসএমএইচ মির্জার (SMH Mirza)।

নারদ মামলার শুনানিতে শুক্রবার ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দেন ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় এবং এসএমএইচ মির্জা। সেখানেই ইডির দায়ের করা নারদ মামলায় শুক্রবার অন্তর্বর্তী জামিন সুনিশ্চিত হল তাঁদের। প্রসঙ্গত, নারদ মামলায় ইডি যে চার্জশিট পেশ করে, তাতে এই চারজন ছাড়াও সুব্রত মুখোপাধ্যায়ের নাম ছিল। এর মধ্যে কয়েকমাস আগে প্রয়াত হন সুব্রত মুখোপাধ্যায়।

তৃণমূল নেতাদের তরফে আইনজীবী অনিন্দ্যকিশোর রাউত সওয়ালে বলেন, তাঁর মক্কেলদের বিরুদ্ধে কোনও নেতিবাচক রিপোর্ট নেই। আদালতের সমস্ত নির্দেশ তাঁরা পালন করেছেন। তাই জামিন সুনিশ্চিত করার আবেদন জানান তিনি। বিরোধিতা করে ইডি-র আইনজীবী পাল্টা বলেন, এই মুহূর্তে তাঁরা জামিনের বিরোধিতা করছেন। কারণ, ইডির তরফে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হবে। এই মুহূর্তে অন্তর্বর্তী জামিন সুনিশ্চিত করা ঠিক নয় বলে সওয়াল করেন ইডির আইনজীবী। দু’পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রাখা হয়। পরে আদালত নারদ মামলায় চারজনের অন্তর্বর্তী জামিন সুনিশ্চিত করে।

উল্লেখ্য, ২০১৬-র ১৪ মার্চ বিধানসভা ভোটের আগে নারদ স্টিং ফুটেজ প্রকাশ্যে আসে। গত বছরের ১৭ মে নারদ মামলায় আচমকাই রাজ্যের চার হেভিওয়েট ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় এবং সুব্রত মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছিল সিবিআই। শর্ত সাপেক্ষে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয় তাঁদের। এরপর গত ১ সেপ্টেম্বর নারদ মামলায় চার্জশিট জমা দেয় ইডি। আদালতের নির্দেশ মতোই এদিন বাকি তিন জন এ দিন আদালতে উপস্থিত হন। এ দিন সেই মামলায় অন্তর্বর্তী জামিন সুনিশ্চিত হল চারজনের।

আরও পড়ুন- পুরকর্মীরা সময়মতো পেনশন-বেতন পাবেন, পোস্টার কাণ্ড উড়িয়ে ঘোষণা মেয়র ফিরহাদ হাকিমের

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...