Monday, May 4, 2026

শুভেন্দুর নেতাই সফরে বাধার অভিযোগ, ফের মুখ্য সচিবকে তলব রাজ্যপালের

Date:

Share post:

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে(SuvenduAdhikari) নেতাই সফরে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় পূর্বে মুখ্য সচিব(ChiefSecretary) ও ডিজিকে(DG) তলব করেছিলেন রাজ্যপাল(Govornar) জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। যদিও করোনা পরিস্থিতির কারণে রাজভবনে উপস্থিত হতে পারেননি তারা। এরপর ফের আগামী সোমবার সকাল ১১ টায় রাজভবনে সমস্ত তথ্য সহ তাঁদের তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। টুইট করে এদিন রাজ্যের শীর্ষ আমলাকে তলবের বিষয়টি প্রকাশ্যে আনেন খোদ রাজ্যপাল।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ঝাড়গ্রামের নেতাইয়ে শহিদ দিবসের পূর্বঘোষিত অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় ঝিটকা জঙ্গলের কাছে শুভেন্দু অধিকারীকে আটকে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এই নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানান শুভেন্দু। আদালতের অনুমতি নিয়ে নেতাই যাওয়ার পথে বিরোধী দলনেতাকে কেন আটকে দেওয়া হল, তার কারণ জানতে চেয়ে মুখ্যসচিব এবং ডিজি-কে এর আগে দুবার রাজভবনে তলব করেছিলেন রাজ্যপাল।

আরও পড়ুন:Kolkata Police: অনলাইন সচেতনতায় কলকাতা পুলিশের নয়া উদ্যোগ, পাসওয়ার্ড মনে করাবে টুথব্রাশ!

কিন্তু মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং ডিজি মনোজ মালব্য রাজভবনে না গিয়ে রাজ্যপালকে চিঠি লিখে জানান। আমলাদের অনেকেই সংক্রমিত হয়ে কোয়ারেন্টাইনে। অন্যদের উপর কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং‌ গঙ্গাসাগর মেলা আয়োজনের গুরুদায়িত্ব রয়েছে। তাই নির্দেশ মতো তাঁরা রাজভবনে যাননি। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে নেতাই নিয়ে রাজ্যপালের কাছে রিপোর্ট পাঠানো হবে বলে জানান তাঁরা। যদিও তাদের জবাবে খুশি হননি রাজ্যপাল ধনকড়। এই পরিস্থিতিতে সোমবার ফের রাজভবনে তলব করা হলো মুখ্য সচিবকে।

Related articles

হঠাৎ উধাও হয়ে ফিরে আসা! কী বললেন পরিচালক উৎসব?

প্রায় এক মাসের রহস্য কাটিয়ে অবশেষে সামনে এলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Director Utsob Mukherjee)। ২ এপ্রিল থেকে নিখোঁজ...

হঠাৎ উধাও হয়ে ফিরে আসা! কী বললেন পরিচালক উৎসব?

প্রায় এক মাসের রহস্য কাটিয়ে অবশেষে সামনে এলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Director Utsob Mukherjee)। ২ এপ্রিল থেকে নিখোঁজ...

IPL: জয়ের হ্যাটট্রিকের পরও কঠিন প্লে-অফের অঙ্ক, জানুন সমীকরণ

আইপিএলে(IPL) টানা তিন ম্যাচে জয় পেয়ে প্লে-অফের লড়াইয়ে ফিরেছে কেকেআর(KKR)। তবে এখনও অঙ্ক বেশ কঠিন নাইটদের। ৯ ম্যাচে...

ভোটগণনার সকালে ম্যাটাডোর উল্টে সল্টলেকে দুর্ঘটনা

সোমবার সকালে সল্টলেকে মর্মান্তিক দুর্ঘটনা (Saltlake Road Accident)। বাংলার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন গণনা কেন্দ্রে যাওয়ার পথে...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
101 এগিয়ে
বিজেপি
172 এগিয়ে
কংগ্রেস
2 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
1 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে