Sunday, May 3, 2026

অনেকটাই সুস্থ রয়েছেন মদন মিত্র

Date:

Share post:

সুস্থ রয়েছেন কামারহাটির (Kamarhati) তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। মদন জানিয়েছেন, শরীরে তীব্র ব্যাথা রয়েছে। গতকাল গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন মদন মিত্র। বিটি রোড দিয়ে যাওয়ার সময় একটি লরির সঙ্গে মদনের বাইকের সংঘর্ষ হয়। তার পরই বাইক নিয়ে মাটিতে পড়ে যান বিধায়ক। এখন অনেকটা সুস্থ রয়েছেন বিধায়ক।

মদন মিত্র (Madan Mitra) বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন হাড় ভাঙেনি তবে বিশ্রামের প্রয়োজন। হাই অ্যান্টিবায়োটিক ও পেন কিলার চলছে। তবে রাজনৈতিক ব্যস্ততার কারণে তিনি যে বাড়িতে বিশ্রাম নিতে পারছেন না তাও তিনি জানান। তিনি বলেন, বিকেলেই তাঁকে রাজনৈতিক কর্মকান্ডে বেরোতে হবে।

আরও পড়ুন: স্থিতিশীল গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা

প্রসঙ্গত, শুক্রবার রাতে বাইক চালিয়ে বেলঘরিয়া ১৭ পল্লী নাগরিক সমিতির পৌষ উৎসব ও পুষ্প প্রদর্শনী মেলায় যাচ্ছিলেন। সেইসময় বেলঘরিয়া রথতলা সামনে উল্টো দিক থেকে আসা লরির সঙ্গে তার বাইকের সংঘর্ষ হয়। তাতে আহত হন বিধায়ক মদন মিত্র। এর পর তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।

 

Related articles

মদ্যপানের জল না দেওয়ায় নাবালককে মর্মান্তিক হত্যা যোগীরাজ্যে

এবার বিজেপি শাসিত যোগী আদিত্যনাথের (BJP Ruled State Yogi Adityanath) রাজ্যে প্রকাশ্যে গুণ্ডামির বলি এক নয় বছরের শিশু।...

২৪ ঘণ্টার মধ্যে ফের কালীঘাট থানার ওসি বদল! চামেলিকে সরিয়ে দায়িত্বে পোলেরহাট থানার অতিরিক্ত ওসি বলাই বাগ

২৪ ঘণ্টার মধ্যে ফের কালীঘাট থানার ওসি বদল। শনিবারই উল্টোডাঙার মহিলা থানার ওসি চামেলি মুখোপাধ্যায়কে কালীঘাট থানার ওসিক...

সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপির স্টিকার লাগানো গাড়ি কেন, বিক্ষোভ তৃণমূলের

রবিবার সকালে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ১৬৩ ধারা বলবৎ থাকা অবস্থায় বিজেপির স্টিকার লাগানো গাড়ি কি...

ভোটের ফলপ্রকাশের আগেই পান্ডুয়ায় ‘বুলডোজ়ার’ রেলের, ঘরছাড়া বহু 

সোমবার রাজ্যে বিধানসভার ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই শুরু বিজেপির অত্যাচার। শনিবার রাতের অন্ধকারে হুগলির পান্ডুয়ায় বিজেপি...