Thursday, May 14, 2026

ফের কোভিড বিধিভঙ্গ করে ভোট প্রচারের অভিযোগ দিলীপের বিরুদ্ধে

Date:

Share post:

বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) কেন্দ্র করে বিধানগরে (Bidhannagar) ফের উত্তেজনা। শনিবার সকালে পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে জগৎপুর বাজারে ভোট প্রচারে গেলে তাঁকে বাধা দেয় পুলিশ। করোনা (Corona) আবহে কোভিডবিধি লঙ্ঘন করে নির্বাচনী বিধিভঙ্গ করে ভোট প্রচার করেছিলেন বলে অভিযোগ দিলীপ ঘোষের বিরুদ্ধে।

পুলিশের দাবি, দিলীপ ঘোষের (Dilip Ghosh) সঙ্গে প্রচারের সময়ে পাঁচ জনের অনেক বেশি সমর্থক ছিল। পুলিশের আপত্তিতে প্রচার অসমাপ্ত রেখেই এলাকা ছাড়েন বিজেপি নেতা।

আরও পড়ুন-পুলিশ কর্তাকে নিয়ে জবরদখল তোলার অভিযানের ইন্সপেকশনে কাউন্সিলর অয়ন

অন্যদিকে দিলীপ ঘোষের বক্তব্য, “আমি বুঝতে পারছি না বাজারে এসে মানুষের সঙ্গে দেখা করলে কীসের অসুবিধা। কিন্তু পুলিশ আমায় আটকাচ্ছে। প্রচার যদি করতে না দেয়, তাহলে নির্বাচন করছেন কেন?”

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...