Saturday, March 14, 2026

Video Chat: নগ্ন ভিডিও চ্যাটিং, কলকাতা থেকে  কূটনীতিক প্রত্যাহার বাংলাদেশের

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব মুহাম্মদ সানিউল কাদেরকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি শুরু করা হয়েছে বিভাগীয় তদন্ত।

এই প্রসঙ্গে ভারতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান বলেন, ‘ভারতীয় এক নারীর সঙ্গে প্রথম সচিব মুহাম্মদ সানিউল কাদেরের নগ্ন ভিডিও ও চ্যাটিং ফাঁস হওয়ার ঘটনায় বাংলাদেশি এই কূটনীতিককে মিশন থেকে প্রত্যাহার করা হয়েছে।’

তৌফিক হাসান আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত ভিডিও ছড়িয়ে পড়ার পর তা কর্তৃপক্ষের নজরে আসে। কেউ একজন আমাকে ভিডিওটি ২৫ জানুয়ারি পাঠায়। এই ধরনের ন্যক্কারজনক ঘটনার প্রতি বাংলাদেশ সরকারের কঠোর ও জিরো টলারেন্স অবস্থান রয়েছে।’

সম্প্রতি কলকাতা মিশনে কর্মরত প্রথম সচিব মুহম্মদ সানিউল কাদেরের অনৈতিক দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর পর পরই ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানান। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে ওই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয় মন্ত্রণালয়।

আরও পড়ুন- Municipal Election: পিছিয়ে যাক রাজ্যের পুরসভাগুলির নির্বাচন, ফের কমিশনে যাচ্ছে বিজেপি

 

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...