Thursday, June 25, 2026

Budget 2022: বেসরকারি উদ্যোগে দেশে আসছে 5G, চলতি বছরেই স্পেকট্রাম বিলির ঘোষণা নির্মলার

Date:

Share post:

মঙ্গলবার সংসদে বাজেট(Central budget 2022) পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন(Nirmala sitharaman। এই বাজেটে একাধিক ঘোষণার পাশাপাশি 5G মোবাইল পরিষেবা(5G network service) নিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এদিন নির্মলা সীতারমণ জানান চলতি অর্থবর্ষে দেশে বেসরকারি উদ্যোগে চালু হবে 5G পরিষেবা। ও তাই নয় এই বছরেই স্পেকট্রাম বিলির কাজও শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।

এদিন বাজেট ঘোষণা 5G ইন্টারনেট পরিষেবা প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ২০২২-২৩ এর মধ্যে বেসরকারি উদ্যোগে 5G মোবাইল পরিষেবা চালু হবে দেশে। চলতি বছরেই স্পেকট্রাম বিলির কাজও শেষ হয়ে যাবে। ২০২৫-এর মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবারের পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। গ্রামগুলিতে পরিষেবা পৌঁছে দিতে পরিকাঠামো গড়ে তোলা হবে। টেলিকম সেক্টরে নতুন কর্মসংস্থানের সুযোগ খোঁজা হবে। বেসরকারি শিল্পক্ষেত্রগুলিকেও আহ্বান করা হবে।

আরও পড়ুন:Budget: ৩ বছরে ৪০০টি বন্দে ভারত এক্সপ্রেস, নতুন রেল লাইনের ঘোষণা নেই নির্মলার বাজেটে

উল্লেখ্য, এবারের বাজেটে ডিজিটাল পদ্ধতিকে আরও গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ একদিকে যেমন ডিজিটাল মুদ্রার কথা বলেছেন, অন্যদিকে গ্রাম বাংলায় আরও উন্নত ব্রডব্যান্ড পরিষেবার কথাও বলেছেন।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...