Sunday, March 15, 2026

জাতীয় সড়ক রক্ষণাবেক্ষণের ভার NHAI-এর, জহর সরকারের প্রশ্নে জবাব কেন্দ্রের

Date:

Share post:

পশ্চিমবঙ্গের(West Bengal) মোট ৩,৬৭৫ কিলোমিটার জাতীয় মহাসড়কের মধ্যে, ১,৮০০ কিমি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএ আই ) -এর কাছে ন্যস্ত করা হয়েছে উন্নয়ন এবং রক্ষণাবেক্ষনের জন্য । সমগ্র দেশে ১,৪০,৯৯৫ কিমি জাতীয় মহাসড়কের মধ্যে, প্রায় ৬০,৮০০ কিমি উন্নয়ন ও রক্ষনাবেক্ষনের দায়িত্ব ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া’র(NHAI)। অন্যান্য রাজ্যের অনুপাতে পশ্চিমবঙ্গে এনএইচএ আই-এর কাছে ন্যস্ত করা জাতীয় মহাসড়ক বেশি। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ জহর সরকারের(Jahar Sarcar) এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন জয়রাম গডকড়ি(Nitin Gadkari)।

ওই একই প্রশ্নের উত্তরে মন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে বর্তমানে ৭৯টি প্রকল্পে ১,৪৮৮ কিমি দৈর্ঘ্যের মহাসড়ক নির্মাণের কাজ চলছে অথবা বরাত দেওয়া হয়েছে। এই প্রকল্পগুলির মোট খরচ ২৭,৩৬০ কোটি টাকা। পশ্চিমবঙ্গে জাতীয় মহাসড়ক ২০১৪ সালে ছিল ২,৯০৮ কিমি যা এখন পর্যন্ত বেড়ে ৩,৬৭৫ কিমি হয়েছে। রাজ্যে চলতি আর্থিক বছরে ৪৭৬ কোটি টাকা খরচে প্রায় ৪৯ কিমি দৈর্ঘ্যের মহাসড়ক তৈরির বরাত দেওয়া হয়েছে। গডকড়ি জানিয়েছেন, প্রকল্পগুলো তহবিল প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আর্থিক বছরে সম্পাদনের জন্য গ্রহণ করা হয়। এছাড়া প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে ট্রাফিক, আন্তঃ ক্ষেত্রীয় অগ্রাধিকার, সংযোগ ব্যবস্থা বিবেচনা করা হয়।

spot_img

Related articles

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...