Thursday, May 14, 2026

 আরটিআই করলেই জানা যাবে রাজভবনে কী ফাইল রয়েছে, রাজ্যপালকে তোপ স্পিকারের

Date:

Share post:

এবার বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায় ধুইয়ে দিলেন রাজ্যপালকে। বললেন, রাজ্যপাল মিথ্যে কথা বলছেন। যে কেউ আরটিআই করলেই জানতে পারবেন বিধানসভা যা বলছে তা সত্যি কি না। রাজভবনে কী ফাইল রয়েছে জানা যাবে তাও।

বুধবারও রাজ্যপাল বলেছিলেন, রাজভবনে কোনও ফাইল আটকে নেই। মুখ্যমন্ত্রী ঠিক বলছেন না। এরপরেই বৃহস্পতিবার রাজ্যপালকে একহাত নিলেন বিমান বন্দোপাধ্যায়। তাঁর কথায়, বিধানসভা থেকে কোনও ফাইল রাজভবনে গেলে সেই ফাইল বিধানসভাতেই ফেরত আসার কথা। কিন্তু তা আসছে না। উনি অযথা ফাইল আটকে রাখছেন। আর বাইরে অন্য কথা বলছেন। কেউ আরটিআই করে জানতে চাইলে আমরাও জানিয়ে দেব বিধানসভা কি কি ফাইল রাজভবনে পাঠিয়েছে।

আরও পড়ুন- Sourav Ganguly: করোনার বাধা না থাকলে ভারতেই হবে আইপিএল, জানালেন বিসিসিআই সভাপতি

বুধবারই মুখ্যমন্ত্রী নাম করেই বলেছিলেন ঘোড়ার পাল। এরপরেই আসরে নামেন অধুনা টুইট পাল নামে খ্যাত রাজ্যপাল। প্রতিপদে রজ্যসরকারের কাজে বাধা দিচ্ছেন রাজ্যপাল। এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন। সংসদে ইতিমধ্যেই রাজ্যপালকে সরানোর দাবি তুলেছেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। মার্চ মাসে হতে পারে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। তার আগে রাজ্যপালের ভূমিকায় ব্যাপক ক্ষুব্ধ সব মহল। এখনও কয়েকটি ফাইল আটকে রেখেছে রাজভবন। এখনই সেসব ফাইল ছাড়ার লক্ষণও দেখা যাচ্ছে না। তবে রাজ্যপালের নক্কারজনক ভূমিকার পর তাঁকে যে এভাবেই মুখের ওপর জবাব দেওয়া হবে তা পরিস্কার।

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...