Friday, June 26, 2026

বিজেপি কে শাস্তি দেওয়ার ডাক, উত্তরপ্রদেশে জোরদার প্রচারে নামছে সংযুক্ত কিষাণ মোর্চা

Date:

Share post:

উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড , পাঞ্জাব বিধানসভা নির্বাচনে ‘বিজেপি কে শাস্তি দাও’ শ্লোগান নিয়ে পথে নামছে সংযুক্ত কিষান মোর্চা। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেছেন মোর্চার নেতৃবৃন্দ। আগামী ৬ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে ৯টি শহরে সাংবাদিক সম্মেলন করে মোর্চার নেতারা ভোটারদের কাছে, কৃষক বিরোধী নীতির জন্য বিজেপি কে শাস্তি দেওয়ার আহ্বান জানাবেন।

মোর্চার কোর কমিটির সদস্য হান্নান মোল্লা বলেন, ‘কোভিড নিয়মবিধির কারণে এখন সভা সমাবেশ করা যাবে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রথম দুই দফার জন্য আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মানুষের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দেব। গত মঙ্গলবার উত্তরপ্রদেশের ৪১ টি কৃষক সংগঠন সভা করে সিদ্ধান্ত নিয়েছে বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক প্রচারের। ওই সভায় উপস্থিত না থাকলেও আরও ১৬ টি কৃষক সংগঠন সমর্থন জানিয়েছে বিজেপি বিরোধী প্রচারকে।’

কৃষক নেতা রাকেশ টিকাইত বলেছেন, ‘উত্তরপ্রদেশের গ্রামে গ্রামে প্রচার চলছে বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধে। কৃষকদের কেন্দ্রীয় বাজেট থেকে অনেক আশা ছিল এবং সুফল পাওয়ার আশা ছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার বদলা নেওয়ার দৃষ্টিভঙ্গিতে বাজেটে কৃষক বিরোধী পদক্ষেপ করেছে। উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে আমরা প্রচারপত্র বিতরণ করব। আমরা উভয় রাজ্যের ভোটারদের ভোট প্রচারের সময় সরকারি প্রতিনিধিদের প্রশ্ন করতে বলব। আমরা কৃষকদের বলেছি , শাসক দলের নেতা প্রার্থীরা ভোট চাইতে এলে ওদের প্রশ্ন করুন কৃষি ক্ষেত্রে সরকারের পদক্ষেপগুলি নিয়ে। অধিকাংশ গ্রামে প্রশ্নের জবাব দিতে না পেরে পালিয়ে যাচ্ছে শাসক দলের নেতা কর্মীরা।’

তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রচারে কৃষকদের নিয়ে মিথ্যা কথা বলছেন প্রধানমন্ত্রী। কিষান মোর্চা কোর কমিটির আরেক সদস্য যোগেন্দ্র যাদবও সরকারকে আক্রমণ করে বলেন যে কেন্দ্রীয় বাজেটে কৃষকদের উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা হয়েছে । তিনি বলেন, “সরকার অহংকারী, এবং সেই কারণেই এমন বাজেট পেশ করা হয়েছে। সাত বছরের বেশি সময় ধরে বিজেপি ক্ষমতায় থাকা সত্ত্বেও কৃষকদের আয় দ্বিগুণ হয়নি। কৃষক ও কৃষিকাজের জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে তা কার্যত কৃষকদের তাদের উৎপাদিত পণ্যের জন্য যে পরিমাণ অর্থ প্রদানের কথা ছিল তা ছাড়া আর কিছুই নয়। কৃষি ক্ষেত্রে বাজেট বরাদ্দ আসলে হ্রাস করা হয়েছে।”

কিষান মোর্চার নেতা ড. দর্শনপাল বলেছেন, ‘কৃষকদের আমরা বলছি বিজেপি কে শিক্ষা দেবার জন্য এই নির্বাচনে ওদের শাস্তি দিন। কি ভাবে শাস্তি দিতে হবে, তা কৃষকরা ভালোই বোঝেন।’

Related articles

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...