Saturday, March 14, 2026

Weather Update: সরস্বতী পুজোর দিনই দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি,বৃষ্টি হবে উত্তরবঙ্গে

Date:

Share post:

পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ফের অকাল বর্ষণ বাংলায়। শুক্রবার সকাল থেকেই উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশের মুখ ছিল ভার। হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও।তবে বাগদেবীর আরাধনায় ছেদ ফেলবে না বৃষ্টি বলেই জানাল আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন:Kolkata Metro: কাটল আইনি জট! জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্প কাজ শুরুর নির্দেশ

আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও আগামিকাল সরস্বতী পুজোর দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।যদিও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ,নদীয়া এবং বীরভূমে। তবে, বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না উত্তরবঙ্গ। শনিবার দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।হালকা বৃষ্টি হবে দুই দিনাজপুর এবং মালদায়।

এদিকে শুক্রবার সকালে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জেরে বীরভূমের সাঁইথিয়ায় বাজ পড়ে মৃত্যু হয় এক কৃষকের ৷ জানা গেছে, এদিন সকালে বাড়ির সামনে মাঠে গিয়েছিলেন তিনি৷ সেই সময় হঠাৎই বজ্রাঘাতে মৃত্যু হয় স্বাধীন রায় নামে ওই কৃষকের ৷ তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর।

শুক্রবার কার্যত রাজ্য থেকে উধাও হয়েছে শীত। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাস জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ। দক্ষিণবঙ্গে শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত।পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

spot_img

Related articles

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...

ফের নাম-বিভ্রাট মোদির মুখে, রানি রাসমণিকে বললেন ‘রসমণি’, প্রতিবাদ তৃণমূলের 

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে ভোটপ্রচারে এসে ফের নাম-বিভ্রাটে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মনীষীদের নাম উচ্চারণে প্রধানমন্ত্রীর এই...

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...