Wednesday, June 24, 2026

Sachin Tendulkar: ১০০০ তম ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল, শুভেচ্ছা সচিন তেন্ডুলকরের

Date:

Share post:

৬ ফেব্রুয়ারি আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের ( West Indies) বিরুদ্ধে তিন ম‍্যাচের একদিনের সিরিজের প্রথম ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল ( India Team)। আর সেটিই হল ১০০০তম একদিনের ম্যাচ ভারতীয় দলের। আর সেই ম্যাচে মাঠে নামার আগে ভারতীয় দলকে শুভেচ্ছায় জানালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। তিনি বলেন, তাঁর মতে ১০০০তম একদিনের ম্যাচ খেলা শুধু ভারতীয় দলের সাফল্য নয়, আসমুদ্র হিমাচলের সাফল্য।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় সচিন বলেন, “১০০০তম একদিনের ম্যাচ খেলা অনেক বড় মুহূর্ত। বিশাল মাইলস্টোন। সেই ১৯৭৪ সালে একদিনের ক্রিকেটে আমাদের পথচলা শুরু হয়েছিল। এটা একমাত্র সম্ভব হয়েছে বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার ও ক্রিকেট প্রশাসকদের জন্যই। সবচেয়ে গুরুত্বপূর্ণ যা বলতেই হবে আমাদের ক্রিকেট, আমাদের দলের জন্য যাঁরা আগে, অতীতে গলা ফাটিয়েছেন, যাঁরা বর্তমানেও গলা ফাটাচ্ছেন প্রত্যেকের জন‍্যই আজ আমরা এই জায়গায় পৌঁছোতে পেরেছি।”

৬ ফেব্রুয়ারি থেকে তিন ম‍্যাচের একদিনের সিরিজের আসর বসতে চলেছে আমেদাবাদে। সেই একদিনের সিরিজে দর্শক থাকবে না তা আগেই জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:Surajit Sengupta: শারীরিক অবস্থার কিছুটা উন্নতি সুরজিৎ সেনগুপ্তের

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...