Friday, May 15, 2026

মধ্যরাতে বাইপাসে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে বেপরোয়া গাড়ির ধাক্কা, তারপর যা হল…

Date:

Share post:

দুর্ঘটনা (accident)  এড়াতে ট্রাফিক আইন traffic rules) নিয়ে রাজ্য সরকার (State Government) কড়া মনোভাব দেখালেও, হুঁশ ফিরছে না অনেকের। ট্রাফিক আইন (traffic rules) ভাঙার জরিমানা কয়েক গুণ বাড়ানো হলেও এখনও অসচেতন অনেক মানুষ। এবং তাঁদের জন্যই বাড়ছে দুর্ঘটনা (accident)।

ফের রাতের শহরে বেপরোয়া গতি। হাইল্যান্ড পার্ক (highland park) সংলগ্ন ইএম বাইপাসে (Bypass) দাঁড়িয়ে থাকা পরপর দুটি পুলিশের (police) গাড়িতে ধাক্কা মারে ওই গাড়ি। অল্পের জন্য রক্ষা পান পুলিশকর্মীরা।

আরও পড়ুনঃ Weather-Bengal : মেঘ কেটেছে, ঝকঝকে আকাশ সরস্বতী পুজোয়, তবে উত্তরবঙ্গ ভাসবে বৃষ্টিতে 

ঘটনা, গতকাল শুক্রবার মাঝরাতের। বাঘাযতীন রেল ব্রিজ থেকে নামার মুখে হাইল্যান্ড পার্কের মোড়ে বেপরোয়া গতিতে আসা গাড়িটি প্রথমে ডিভাইডারে ধাক্কা দেয়। এরপরে সামনে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতেও সজোরে ধাক্কা মারে। রাতে
পেট্রলিং-এর ডিউটিতে থাকা পুলিশকর্মীরা তখন গাড়ি থেকে ফুটপাথে থাকায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। তবে ওই সময় গাড়িতে থাকা কয়েকজন পুলিশকর্মী আঘাত পেয়েছেন। বেপরোয়া গাড়িতে চালক ছাড়াও চারজন মহিলা ছিলেন বলে জানা যাচ্ছে। তাঁদের মধ্যেও আহত হয়েছেন দুই জন যাত্রী। আহতদের সকলকে প্রাথমিক চিকিৎসা করান হয়।

আরও পড়ুনঃ Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই চালক। তাকে গ্রেফতার করেছে সার্ভে পার্ক থানার পুলিশ। গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে।

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...