Thursday, May 14, 2026

Sourav Ganguly: বাগদেবীর বন্দনায় স‍ৌরভ গঙ্গোপাধ্যায়, স্ত্রীর নাচের স্কুল ‘দীক্ষা মঞ্জরি’-তে দিলেন অঞ্জলি

Date:

Share post:

বাগদেবীর বন্দনায় স‍ৌরভ গঙ্গোপাধ্যায় ( Sourav Ganguly)। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের ( Dona Ganguly) নাচের স্কুল ‘দীক্ষা মঞ্জরি’-তে দিলেন অঞ্জলি। সকাল সকাল দেখা গেল প্যান্ট-শার্ট পরে বাড়ির পাশে স্ত্রীর স্কুলে অঞ্জলি দিলেন বিসিসিআই সভাপতি ( Bcci President)।

সরস্বতী পুজোর দিন কলকাতায় থাকলে সাধারণত স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষা মঞ্জরীতে অঞ্জলি দেন মহারাজ। এবারেও তার অন্যথা হল না। সকাল সকাল দীক্ষা মঞ্জরিতে গিয়ে অঞ্জলি দিলেন সৌরভ। সেখান প্রসাদ খাওয়া থেকে সকলের সঙ্গে কথাও বললেন তিনি। তবে এ বার একাই ছিলেন মহারাজ। মেয়ে সানার পড়াশোনার জন্য লন্ডনে রয়েছেন, সেখানেই রয়েছেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়।

রবিবার থেকে আমেদাবাদে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিন ম‍্যাচের একদিনের সিরিজ। রাতে সেইখানে উড়ে যাওয়ার কথা সৌরভের।

আরও পড়ুন:Sushil Kumar: সুশীল কুমারের জামিনের আবেদন নিয়ে পুলিশের কী অবস্থান, জানতে চাইল দিল্লি হাইকোর্ট

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...