Monday, May 18, 2026

India Team: হাতে কালো ব‍্যান্ড বেঁধে প্রয়াত লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা টিম ইন্ডিয়ার

Date:

Share post:

আজ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ভারত-ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies 1st ODI) তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে খেলতে নেমে দু’দল। মাঠে নেমে প্রয়াত লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) প্রতি শ্রদ্ধাঞ্জাপন টিম ইন্ডিয়ার। হাতে কালো ব‍্যান্ড বেঁধে মাঠে নামলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।

এদিন সুরসম্রাজ্ঞীর শ্রদ্ধায় মোতেরায় রোহিত শর্মা অ্যান্ড কোং হাতে কালো ব্যান্ড বেঁধেই মাঠে নামেন। পাশাপাশি ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতাও পালন করা হয়  কিংবদন্তি গায়িকার জন‍্য। বরাবরই ক্রিকেটের ভক্ত ছিলেন লতা মঙ্গেশকর। টিম ইন্ডিয়ার অত্যন্ত বড় সমর্থক ছিলেন লতা। নিয়মিত খেলা দেখার পাশাপাশি খেলার খোঁজখবরও রাখতেন তিনি। এবং দলের জয়ে টুইটও করতেন লতা মঙ্গেশকর।

আরও পড়ুন:Lata Mangeshkar: কিংবদন্তি লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়ামহলে, শোকজ্ঞাপন সৌরভ, বিরাট, মিতালি রাজদের

Related articles

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...