Tuesday, June 23, 2026

Lata Mangeshkar: কিংবদন্তি লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়ামহলে, শোকজ্ঞাপন সৌরভ, বিরাট, মিতালি রাজদের

Date:

Share post:

রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন সুর সম্রাজ্ঞী ভারতরত্ন কিংবদন্তি লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়ামহলে। লতা মঙ্গেশকারের মৃত্যুতে শোকজ্ঞাপন বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় ( Sourav Ganguly) থেকে শুরু করে বিরাট কোহলি ( Virat Kohli), ভিভিএস লক্ষণ ( Vvs Laxman), বীরেন্দ্র সহবাগ( Virender Sehwag), অজিঙ্কে রাহানে( Ajinkye Rahane), মিতালি রাজ( Mithali Raj), মিরাবাই চানুদের( Mirabai chanu)।

লতা মঙ্গেশকরের মৃত্যুর খবর পেয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি লেখেন,” খুবই দুঃখের দিন আজ ভারতবাসীর জন‍্য। যখন সত্যিকারের দেশের একজন প্রতিভাবানের কথা বলা হয়, তাঁর উদাহরণ উনি। সত‍্যি বিশ্বাস হচ্ছে না উনি আর নেই। অনেক ভালোবাসা শ্রদ্ধা। যেখানেই থাকুন শান্তিতে থাকুন।”

ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি শোকজ্ঞাপন করে বলেন,” সত‍্যি আজ খুব দঃখের দিন। ওনার গান কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে। ওনার পরিবারের প্রতি শ্রদ্ধা জানাই।”

ভারতের আরেক ক্রিকেটার অজিঙ্কে রাহানে শোকজ্ঞাপন করে লেখেন,” ভারত নিজের নাইটঅ‍্যাঙ্গলকে হারাল।”

ভারতের প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষণ লেখেন,’ দুঃখের একটি সংবাদ ভারত রত্ন লতা মঙ্গেশকর মারা গিয়েছেন। ওনার পরিবারের প্রতি সমবেদনা রইল।”

আরেক প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ বলেন,” দেশের নাইটঅ‍্যাঙ্গল, যার গলার সুরে আনন্দে ভরে উঠত কোটি কোটি মানুষ। সমবেদনা রইল ওনার পরিবারের প্রতি।”

ভারতের মহিলা ক্রিকেটার মিতালি রাজ টুইট করে শ্রদ্ধা জানান। তিনি লেখেন,” সত‍্যি দুঃখজনক খবর। ভারতের জন‍্য এটি একটি বড় ক্ষতি।”

টোকিও অলিম্পিক্সে পদক জয়ী মিরাবাই চানু শ্রদ্ধাজ্ঞাপন করে লেখেন,” এটি একটি অন্তত দুঃখজনক খবর।”

আরও পড়ুন:Vvs Laxman: অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পরই ভারতীয় দলের প্রশংসায় ভিভিএস লক্ষণ

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...