Saturday, March 14, 2026

ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে পারদর্শী ছিলেন, শর্মিলার স্মৃতিচারণায় “অজানা” লতা

Date:

Share post:

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জীবনাবসানে একটি নয়, ভারতীয় সঙ্গীত জগতে বেশ কয়েকটি যুগের অবসান হল। লতা মঙ্গেশকরের স্মৃতিচারণা করতে গিয়ে নস্টালজিক বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। শর্মিলার বয়স যখন মাত্র চার, সেই ১৯৪৮ সালে লতা ‘মহল’ ছবিতে প্লে-ব্যাক করেছিলেন। এরপর শর্মিলার নিজের ছবিতেও কন্ঠ দিয়েছেন লতা। কন্ঠ দিয়েছেন শর্মিলা কন্যা সোহা আলি খানের ছবিতেও। ফলে লতা মঙ্গেশকর কোনও একটি বা দুটি নয়, কিংবদন্তি ছিলেন কয়েক প্রজন্মের শিল্পী। লতা মঙ্গেশকরের রেকর্ডিং খুব কাছ থেজে দেখেছেন শর্মিলা।

রিহার্সালের পর এক টেকেই সহজে গান গেয়ে দিতেন। নিজের কাজের প্রতি শ্রদ্ধাশীল দায়বদ্ধ ও পরিশ্রমী ছিলেন লতা মঙ্গেশকর।

 

গানের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনের অনেক জানা-অজানা কথা বেরিয়ে এলো শর্মিলা ঠাকুরের মুখ থেকে। লতার ক্রিকেট প্রেম নিয়ে বলতে গিয়ে শর্মিলা জানান, ”লতাজি ক্রিকেটের খুব ভক্ত ছিলেন”। ক্রিকেটারদের নিয়েও গান গেয়েছেন তিনি। তবে যেটা অনেকেই জানেন না, তা হল লতার ছবি তোলার নেশা। শর্মিলার কথায়, ”উনি দারুন ফটোগ্রাফার ছিলেন। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ছিল ওঁর শখ। ওঁর পরিবার সেউ সমস্ত ছবির প্রদর্শনী করতে পারেন।”

 

লতার মঙ্গেশকরের উর্দু উচ্চারণ নিয়েও অজানা তথ্য তুলে ধরেন শর্মিলা ঠাকুর। তিনি বলেন, “প্রথমের দিকে যখন একটা সময় যাঁরা গীতিকার ছিলেন তাঁদের অনেকেই উর্দু ব্যবহার করতেন। তাঁদের অনেকেই লতার উর্দু উচ্চারণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। শামশেদ বেগম, নুর জাহানের পরে এসেছিলেন তিনি, তাই তাঁর উর্দু নিয়ে চর্চা হত। এরপর তিনি নিয়ম করে উর্দুর ক্লাস করে নিজের উচ্চারণ বদলে ফেলেন।”

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...