Thursday, May 14, 2026

”প্রেম-শ্রদ্ধা-প্রার্থনা”, লতাকে দেখেই তানপুরা নিয়ে অনুশীলন শুরু এ আর রহমানের

Date:

Share post:

সকলকে কাঁদিয়ে না ফেরার দেশ সুরলোকে চলে গেলেন সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। রবিবার সকালেই এল চরম দুঃসংবাদ। যা শুনে প্রথমে নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলেন না দেশের সঙ্গীত মহলের আরেক কিংবদন্তি এ আর রহমান। এরপরই টুইটারে একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে সোফায় বসে রয়েছেন সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। ঠিক তাঁর পায়ের কাছে মেঝেতে বসে রয়েছেন এ আর রহমান। লতার সান্নিধ্যে এই পুরোনো ছবি শেয়ার করে নস্ট্যালজিক হয়ে পড়েছেন সুরকার। টুইটারে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানিয়ে রহমান লিখেছেন, ”প্রেম-শ্রদ্ধা-প্রার্থনা”।

সুর সম্রাজ্ঞী সঙ্গে কাজের অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে ধরে একটি ভিডিও বার্তাও দেন এ আর রহমান। তিনি বলেন, ”লতা মঙ্গেশকরের মৃত্যুতে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি। তবে লতাজির সঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে গেলে আমার প্রথমেই মনে পড়ে বাবার কথা। আমার বাবা লতাজির খুব বড় অনুরাগী ছিলেন। খুব ছোটবেলায় বাবাকে হারিয়েছি। কিন্তু এখনও মনে আছে, খাটের পাশে লতাজির একটি ছবি রেখেছিলেন বাবা। প্রতিদিন বাড়ি থেকে স্টুডিওর উদ্দেশে বেরনোর সময় সেই ছবিতে প্রণাম করতেন বাবা। কখনও লতাজির আশীর্বাদ ছাড়া তিনি স্টুডিওতে যেতেন না। লতাজির ছবিটিই বাবাকে অনুপ্রাণিত করত।”

লতা মঙ্গেশকারকে দেখেই সুরকার থেকে গায়ক হওয়ার ইচ্ছা জাগে এ আর রহমানের। তাঁর কথায়, ”আমি খুব সৌভাগ্যবান বলেই লতাজির কিছু কিছু অনুষ্ঠানের অংশ হতে পেরেছি। একটি শো-এর আগে আমি দেখি, বন্ধ ঘরে তানপুরা নিয়ে আমার তৈরি করাই সুর খুব আস্তে আস্তে অনুশীলন করছেন লতাজি। বিশ্বাস হয়নি প্রথমে। এটাই ওনার রেওয়াজের ধরণ! তার আগে আমি নিজে গান গাওয়ার কথা ভাবিনি। নিজেকে একজন সুরকার হিসেবেই দেখে এসেছি। কিন্তু তারপর থেকে প্রত্যেক শো-এর আগে আমি তানপুরা নিয়ে অনুশীলন করি।”

 

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...