Wednesday, June 24, 2026

উত্তরাখণ্ডে বিজেপির নির্বাচনী প্রচারে গিয়ে হামলার মুখে সাংসদ লকেট চট্টোপাধ্যায়

Date:

Share post:

উত্তরাখণ্ডের (Uttarakhand) সুন্দরপুর গ্রামে বিজেপির নির্বাচনী প্রচারে গিয়ে হামলার মুখে অভিনেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। জানা গিয়েছে, বিজেপি (BJP) সমর্থক এক বাঙালি যুবককে গাড়ি থেকে ফেলে মারধর করা হয়। লকেটের কনভয়ের ওপর হামলার জেরে বিজেপি প্রার্থী শিব অরোরা (Shiv Arora) তার সমর্থকদের নিয়ে ঘটনাস্থলেই ধর্নায় বসেন। এ ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন-মুম্বই গিয়ে লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রবিবার বিকেলে বিজেপির সমর্থনে প্রচার চালাচ্ছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (BJP MP Locket Chatterjee)। তিনি রুদ্রপুর বিধানসভা কেন্দ্রের দীনেশ পুরের কাছে সুন্দরপুর গ্রামে প্রচার সারছিলেন তিনি। জানা যাচ্ছে, ঘটনাস্থলে বিধায়ক রাজকুমার ঠুকরালের (Rajkumar Thukral) সমর্থকরা কনভয়ের ওপর হামলা চালায়। এই ঘটনার প্রতিবাদে লকেট বলেন, বিজেপি বিধায়ক রাজকুমার ঠুকরাল ক্রমাগত তাঁকে টার্গেট করছেন। এরপর হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন লকেট।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...