Saturday, March 14, 2026

যদি পুনর্জন্ম থাকে তবে আর ‘লতা মঙ্গেসকর’ হতে চাই না: ‘সুর সম্রাজ্ঞী’র পুরনো ভিডিও ভাইরাল

Date:

Share post:

প্রয়াত হয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর(Lata Mangeshkar)। রবিবার সম্পন্ন হয়েছে তার শেষকৃত্য। তবে এখানেই কি সব শেষ? মৃত্যুর পর পরজন্ম বলে কি কিছু আছে? এই প্রশ্নগুলোই উঠতে থাকে। এই প্রশ্নগুলোর সম্মুখীন একটা সময় হয়েছিলেন লতা মঙ্গেসকর। মৃদু হেসে এক অদ্ভুত সুন্দর উত্তর দিয়েছিলেন ভারতের নাইটিঙ্গেল(Indian nightingale)।

লতাজির প্রয়াণের পর সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতে শুরু করেছে। যেখানে সম্ভবত তাকে প্রশ্ন করা হয়েছিল আবার জন্ম নিতে হবে তিনি কি লতা মঙ্গেশকর হয়ে জন্মাতে চাইবেন? প্রশ্ন শুনে হেসে কিংবদন্তি জানান এর আগেও তাকে প্রশ্ন করা হয়েছে। তারপরই বলেন, “আবার জন্মাতে না হলেই ভাল হয়। তবে যদি জন্ম নিতেই হয় তাহলে আমি লতা মঙ্গেশকর হিসেবে আর জন্মাতে চাই না। লতা মঙ্গেশকরের দুঃখের কথাগুলি শুধু সেই জানে, আর কেউ নয়।” এই মন্তব্যের পরও হাসতে দেখা যায় শিল্পীকে। যদিও সেই হাসির মধ্যে কোথাও একটা দুঃখের আভাস লুকিয়ে ছিল।

আরও পড়ুন:Surajit Sengupta: শারীরিক অবস্থার অবনতি প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের

উল্লেখ্য, সংসারের বড় সন্তান ছিলেন লতা মঙ্গেশকর। মাত্র ১৩ বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন। সেই বয়সেই বাড়ির অভিভাবক হিসেবে দায়িত্ব সামলাতে হয়েছিল। চার ভাই-বোনের দায়িত্ব সামলানো মুখের কথা নয়। সেই তাগিদেই সিনেমার জগতে পা রেখেছিলেন লতা মঙ্গেশকর। তারপর ভারতীয় চলচ্চিত্রে শুরু হয়েছিল লতা অধ্যায়। তবে নিজের কর্ম জীবনে সফলতা পাওয়ার পরও পুনর্জন্মে আর লতা মঙ্গেসকার হতে চাননি তিনি। জানিয়েছিলেন, “লতা মঙ্গেশকর জানে লতা মঙ্গেশকরের কষ্টগুলো”।

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...