Wednesday, March 25, 2026

এনআরসি, কৃষক আন্দোলনে শহিদদের পরিবারের সদস্যকে রেলে চাকরির দাবি মমতার

Date:

Share post:

উত্তরপ্রদেশের প্রচারে গিয়ে যোগী আদিত্যনাথ প্রশাসন সহ কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গত পাঁচ বছরে যোগীর শাসনকালে রন্ধ্রে-রন্ধ্রে প্রশাসনের ব্যর্থতাকে তুলে ধরলেন তিনি।

এনআরসি কিংবা কৃষিক আন্দোলনের সময় উত্তরপ্রদেশ সহ গোটা দেশজুড়ে যে সকল আন্দোলনকারী শহিদ হয়েছিলেন, তাদের পরিবারের সদস্যদের রেলের চাকরি দেওয়ার দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবকে পাশে বসিয়ে ভার্চুয়াল সভা থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, “বিজেপি ভারতের জন্য অত্যন্ত বিপদজনক দল। ট্যাক্স-এর নামে টাকা নিচ্ছে কেন্দ্র, পিএম কেয়ারের টাকা কোথায় খরচ হয়েছে? ভোট আসলেই এরা আসে, আর ভোটের পর বিজেপির কাউকে দেখা যায় না। অখিলেশ জিতলে বাংলা ও উত্তর প্রদেশ একসঙ্গে মিলে শিল্প করা হবে। বেকাররা চাকরি পাবে। বিজেপির জন্য এনআরসি, কৃষক আন্দোলনে সময় যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারের একজনকে রেলে চাকরি দেওয়া হোক।”

আরও পড়ুন:হয়রানি রুখতে কড়া দাওয়াই: পরিষেবা না দিলে এবার সরকারি কর্মীর ১০ হাজার টাকা জরিমানা

Related articles

আদালতের নির্দেশিকায় ভুয়ো ভিডিও মামলায় স্বস্তিতে গম্ভীর

ভুয়ো ভিডিও মামলায় বড় স্বস্তি পেলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে মেটা,...

মিলবে না LPG সিলিন্ডার! নয়া নির্দেশিকা কেন্দ্রের

জ্বালানি সংকটের জেরে কেন্দ্রের নতুন নীতিতে বাড়ছে বিতর্ক। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে নির্দেশিকা দিয়ে জারি করা হয়েছে যেসব এলাকায়...

Hundred Miles-এর সুরে প্রকাশ পেল সৃজন-আরাত্রিকাদের ‘৫০০ মাইল’

আমেরিকার লোকগান Hundred Miles-এর সুরে মুক্তি পেল ‘৫০০ মাইল’। 'বাংলা গানের দল ও আরও কয়েকজন দলের' নতুন গান...

ভোটের আগেই দল বদল করবেন? টিকিট না পেয়েই বেসুরো মনোজ

২০২১ সালে তৃণমূলের টিকিটে ভোটে লড়ে জিতেছিলেন, মন্ত্রীও হয়েছিলেন। পাঁচ বছর পর শিবপুর বা অন্য কোনও আসনেই তৃণমূলের(TMC)...