Friday, February 27, 2026

১ কোটি ছাড়াল ৩ দিনে, ‘বড় সাফল্য কাকাবাবুর প্রত্যাবর্তন’-এ

Date:

Share post:

কোভিড আতঙ্ক কাটিয়ে মুক্তি পেয়েছে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ এবং ‘বাবা বেবিও’। আর মাত্র তিনদিনেই ১ কোটি ছুঁল ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ (Kakababur Protyaborton)। টুইটারে সিনেমার সাফল্যের কথা শেয়ার করলেন প্রযোজক মহেন্দ্র সোনি। অন্যদিকে ‘বাবা বেবিও’ (Baba Baby O) তিন দিনে তাঁদের বক্সঅফিস কালেকশন ৫৫ লক্ষ টাকা।

আরও পড়ুন-সংসদে ভাষণ নিয়ে মোদিকে নিশানা কেজরিওয়ালের, টুইটে বাকযুদ্ধে ২ মুখ্যমন্ত্রী

সোমবার সকালে ট্যুইট করে মহেন্দ্র সোনি ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’এর পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘১ কোটি ছাড়িয়ে গেল ৩ দিনে!’ তার সঙ্গে রসিকতা করে জুড়ে দিয়েছেন একটা লাইন, ‘কেমন লাগল?’

এবারও কাকাবাবুর চরিত্রে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। একাধিকবার এই ছবির মুক্তির তারিখ পিছিয়েছে। পুজো, ক্রিসমাস সমস্ত বড় ছুটি কাটিয়ে শেষে নতুন বছরে ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’(Kakababur Protyaborton)। সিনেমাহলে দর্শক হওয়া নিয়ে আশঙ্কার বাণী শোনা গিয়েছিল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের গলাতেও। এর ঠিক উলটোই দেখা গিয়েছে হলে। দর্শকরা ভিড় জমিয়েছেন ‘কাকাবাবু’-কে দেখতে। শহর থেকে শহরতলি সব জায়গায় রমরমিয়ে চলছে কাকাবাবু।

 

spot_img

Related articles

হোয়াটস অ্যাপ লগইনে সমস্যা, ভারতে পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ!

শুক্রবার সকাল থেকে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপ (Whats App) লগইন করতে সমস্যায় পড়েছেন ইউজাররা। সোশ্যাল মিডিয়ায় অভিযোগ...

শনিতে ভোটার তালিকা প্রকাশ, জেনে নিন কীভাবে খুঁজবেন নিজের নাম

রাজ্যে এসআইআর (SIR)পরবর্তী ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি, শনিবার। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বারবার হয়রান হতে হয়েছে...

প্রয়াত ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বাবা

বিশ্বকাপের মাঝেই পিতৃ বিয়োগ ক্রিকেটার রিঙ্কু সিংয়ের (Rinku Singh)। চতুর্থ পর্যায়ের লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন খচান্দ্র সিং (Khachandra...

স্বপ্নের বিয়ে: উদয়পুরের ডেস্টিনেশনে বিয়ের পরে আবেগঘন পোস্ট বিজয়-রশ্মিকার

কখনও হৈ হৈ করে হাসছেন। কখনও সেই হাসির মধ্যেই চোখ ভরে যাচ্ছে জলে। সঙ্গী সাথীদের খুনসুটি দেখে মনে...