Thursday, April 30, 2026

অরুণাচল প্রদেশে তুষারধসের কবলে পড়া ৭ সেনা জওয়ানের দেহ উদ্ধার, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

উদ্ধার হল অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh) তুষারধসের কবলে পড়া ৭ সেনা জওয়ানের দেহ (Seven Army Personnel)। মঙ্গলবার সেনার তরফে এক বিবৃতি জারি করে এমমটাই জানানো হয়েছে। শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee)।

আরও পড়ুন-গোয়ায় নির্বাচনী প্রচারে বিধিভঙ্গ, এবার অমিত শাহর বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূলের

রবিবার অরুণাচলের (Arunachal Pradesh) কামেং প্রদেশে (Kameng sector) ভয়ঙ্কর তুষারধস হয়। সেই সময় সাতজন ভারতীয় সেনাকর্মী কামেং সেক্টরে উচ্চ পার্বত্য অঞ্চলে টহলদারি চালাচ্ছিলেন। তখনই তুষারধসের কবলে পড়েন তাঁরা। এরপর থেকে নিখোঁজ সেনা জওয়ানদের উদ্ধারের চেষ্টা চলতে থাকে। অবশেষে মঙ্গলবার ওই ৭ জওয়ানের (Seven Army Personnel) নিথর দেহ উদ্ধার করা গিয়েছে। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, “জওয়ানদের আমার স্যালুট। তাদের পরিবার ও সহকর্মীদের প্রতি আমার গভীর সমবেদনা।”

 

Related articles

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...