Saturday, June 13, 2026

গোয়ায় নির্বাচনী প্রচারে বিধিভঙ্গ, এবার অমিত শাহর বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

গোয়ায় কোভিড বিধি ভেঙে প্রচার করায় এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানালো তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের বিরুদ্ধেও অভিযোগ জানানো হয়েছে। আর সানভোরদেম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গণেশ গাঁওনকারের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানানোর পাশাপাশি চারচোরেম থানাতেও এফআইআর করা হয়েছে।

তৃণমূলের অভিযোগ, চলতি বছরের ৩০ জানুয়ারি সানভোরদেম কেন্দ্রে বিজেপি প্রার্থী গণেশ গাঁওনকারের হয়ে প্রচারে কোভিড বিধি লঙ্ঘন করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সঙ্গে গোয়ার মুখ্যমন্ত্রীও ছিলেন। তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে বলা হয়েছে, ১. বিজেপির জাতীয় দলের তকমা বাতিল করতে হবে। ২. অমিত শাহ ও প্রমোদ সাওয়ান্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে হবে। ৩. গোয়ায় কোনওরকম নির্বাচনী কর্মসূচিতে যাতে এরা দুজন যোগ দিতে না পারেন তা সুনিশ্চিত করতে হবে।

১৪ ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভার নির্বাচন। তার আগে প্রচারে সরগরম রয়েছে গোয়া। এই আবহে অমিত শাহর বিরুদ্ধে অভিযোগ বাড়তি মাত্রা যোগ করল গোয়ার রাজনীতিতে।

আরও পড়ুন- পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে মিটেছে অসন্তোষ, জানাল তৃণমূল

Related articles

এবার কি হাতছাড়া প্রতীক ‘জোড়া ফুল’! ‘তৃণমূল কংগ্রেস’ নাম কাদের? স্পষ্ট নির্দেশ আছে আইনে

দলে ফাটল। বিদ্রোহীদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতিতে "আমরাই আসল তৃণমূল" বলে দাবি করে বহিষ্কৃত বিধায়ক বিধায়ক...

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...