Thursday, June 4, 2026

SSC: এসএসসি গ্রুপ-ডি  পদে ৫৭৩ জনের নিয়োগ বাতিল করল হাইকোর্ট

Date:

Share post:

স্কুলে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত আগেই দিয়েছিল কলকাতা হাইকোর্ট(SSC Report)। বুধবার এসএসসি গ্রুপ-ডি(SSC Group-D) মামলার রায়ে ৫৭৩ জনের নিয়োগ বাতিল করল হাইকোর্ট ।বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ এদিন এই রায় ঘোষণা করেন।

এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে কাউকে চাকরি দেওয়া বেআইনি। গ্রুপ-ডি নিয়োগ অনিয়মে ভরা। বেআইনি ও দুর্নীতিতে ঢাকা। কারণ, জনগণের করের টাকায় এই নিযুক্তদের এতদিন বেতন হয়েছে।’ নিয়োগ বাতিল হওয়ার পর, ওই কর্মীদের কাছ থেকে এতদিনের বেতনের টাকা কী ভাবে পুনরুদ্ধার করা হবে, সেই দায়িত্ব জেলা স্কুল পরিদর্শকে দিয়েছে আদালত। সেইসঙ্গেই প্রাক্তন বিচারপতি রঞ্জিত বাগের কমিটিকে এদিন নির্দেশ দেওয়া হয়েছে, তদন্তের গতিপ্রকৃতি নিয়ে ১৪ ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট দিতে হবে।

অভিযোগ ছিল, এসএসসি-র সুপারিশেই মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে গ্রুপ-ডি পদে নিয়োগ করা হয়েছিল।কিন্তু, এসএসসি হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছিল, নিয়োগের ক্ষেত্রে তারা কোনওরকম সুপারিশ করেনি। স্বভাবতই আদালত প্রশ্ন তোলে, এসএসসি সুপারিশ না করে থাকলে, কার সুপারিশে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে ভুয়ো নিয়োগ হল?

এ নিয়ে চাপানউতোরের মাঝে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে  চার সদস্যের একটি টিম গড়া হয়। সমস্ত নথি বিচারবিভাগীয় অনুসন্ধান কমিটির কাছে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছিল এসএসসিকে।

আদালত সূত্রে জানা গিয়েছে, ভুয়ো চাকরিপ্রাপকদের আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ দিয়েছিল হাইকোর্ট। এর আগে এই এসএসসি গ্রুপ-ডি নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল স্কুল সার্ভিস কমিশন।

Related articles

তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি...

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার...

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...