Wednesday, March 11, 2026

Viral: স্ত্রীয়ের কাটা মুন্ডু হাতে রাস্তায় ঘুরল স্বামী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Date:

Share post:

একি! প্রকাশ্য দিবালোকে কাটামুণ্ডু হাতে ঘুরে হাসি হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে এক ব্যক্তি (person)। ভয়ংকর এই ভিডিও (video) দেখে বাকরুদ্ধ বিশ্ব। এও কি সম্ভব? এক হাতে ধারালো অস্ত্র, আরেক হাতে কাটামুণ্ডু! ইরানের (Iran) আহবাজ শহরে এভাবেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যুবক (person)!

ইরানের (Iran) এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে নেটিজেনদের মধ্যে। ভাইরাল ভিডিওতে (video) যে ব্যক্তিকে (person) দেখা গেছে তিনি তাঁর নিজের স্ত্রীয়ের কাটা মুন্ডু নিয়ে ঘুরছেন বলে জানা যায়। হাসি মুখে হাতে অস্ত্র নিয়ে রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন তিনি। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুনঃ Sonu sood : হাইরোড থেকে আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেন সোনু সুদ

পুলিশের প্রাথমিক ধারণা, মোনা হেইদারি নামের ১৭ বছরের তরুণীকে পরকীয়া সন্দেহেই খুন করা হয়েছে। এই নৃশংস ঘটনার সঙ্গে ওই মৃত মহিলার স্বামী ও দেওরের যোগসাজশ আছে বলেই মনে করা হচ্ছে। সূত্র মারফত জানা যায়, মাত্র ১২ বছর বয়সে অর্থাৎ নাবালিকা অবস্থাতেই বিয়ে হয়েছিল মোনার। তিন বছরের একটি ছেলেও ছিল তাঁর। কিন্তু তারপর পরকীয়া সন্দেহে শ্বশুরবাড়িতে অত্যাচারের শিকার হন মোনা। আর শেষমেশ ঘটল এই মর্মান্তিক পরিণতি।

আরও পড়ুনঃ গ্রামীণ অর্থনীতি ও পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ৯ দফতরকে ৫০০ কোটি টাকা বরাদ্দ রাজ্যের

এই ঘটনাকে কেন্দ্র তেহরান  জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের খোঁজে বহু জায়গায় তল্লাশি চালিয়ে সোমবারের মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। অভিযুক্তদের বিরুদ্ধে যাতে কড়া পদক্ষেপ করা হয়, তার জন্য ইতিমধ্যেই আসরে নেমেছেন ইরানের নারী কল্যাণ বিভাগের ভাইস প্রেসিডেন্ট। এই ঘটনা ইরানের নারী নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন তুলে দিয়েছে। পাশাপাশি সাংসারিক কলহ আর তার জেরে তৈরী হওয়া হিংসা নিয়েও কথা বলছেন বিদ্বজ্জনেরা।তাহলে কি মহিলাদের বিয়ের বয়স বাড়ালে এই ঘটনা এড়ানো যাবে? জোরালো হচ্ছে সেই দাবিও।

 

spot_img

Related articles

সংকট মোকাবিলায় SOP করবে রাজ্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর, মজুত জ্বালানি বাংলার বাইরে না পাঠানোর আর্জি

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ দেশের জ্বালানিতে (LPG)। সঙ্কট রান্নাঘর থেকে পরিবহনে। এই পরিস্থিতিতে বুধবার বিকেলে জরুরি ভিত্তিতে তিনটি...

সহকর্মীর সঙ্গে পরকীয়া! সন্দেহের বশে স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর

অফিসের সহকর্মীদের সঙ্গে স্ত্রীর বেশি মেলামেশা পছন্দ করতো না স্বামী। সন্দেহ ছিল কোনও সহকর্মীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক আছে।...

নন্দীগ্রামের মহিলাদের নিয়ে কুৎসিত মন্তব্য বিজেপি নেতার! তীব্র নিন্দা তৃণমূলের

নন্দীগ্রামের মহিলাদের নিয়ে কুৎসিত মন্তব্য বিজেপি (BJP) নেতার! দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়ায় বধূদের উদ্দেশ্যে কুরুচিকর ভাষায় মন্তব্য নন্দীগ্রামের...

রান্নার গ্যাসে টান, ভক্তদের জন্য ভোগ বিতরণ বন্ধ তমলুকের বর্গভীমা মন্দিরে

গ্যাসের (Gas) ঘাটতির জেরে বড় সিদ্ধান্ত নিল পূর্ব মেদিনীপুরের (Midnapore) বর্গভীমা মন্দির (Bargabhima Temple) কর্তৃপক্ষ। গ্যাসের সমস্যার কারণে...